আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৮- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
হাদীস নং: ৬০৬
- তালাক ও আনুষঙ্গিক অধ্যায়
স্বামীর আগে স্ত্রী মুসলমান হলে।
৬০৬। সুলায়মান ইবনে ইয়াসার (রাহঃ) থেকে বর্ণিত। আল-আহওয়াস নামে সিরিয়ার এক ব্যক্তি নিজ স্ত্রীকে তালাক দেয়। তার তৃতীয় হায়েয শুরু হওয়ার পর লোকটি মারা গেলো। মহিলাটি তখন বললো, আমি তার ওয়ারিস। আল-আহওয়াসের ছেলেরা বললো, আপনি তার ওয়ারিস হতে পারেন না। তারা নিজেদের বিবাদ নিষ্পত্তির জন্য তা আমীর মুআবিয়া (রাযিঃ)-র দরবারে উত্থাপন করলো। মুআবিয়া (রাযিঃ) ফাদালা ইবনে উবাইদ (রাযিঃ)-র কাছে এবং সিরিয়ার কতিপয় লোকের কাছে এর সমাধান জিজ্ঞেস করলেন, কিন্তু এ সম্পর্কিত মাসআলার কোন সদুত্তর তাদের কাছে পাননি। অতঃপর তিনি বিষয়টি যায়েদ ইবনে ছাবিত (রাযিঃ)-কে লিখে জানান । যায়েদ (রাযিঃ) উত্তরে লিখে পাঠান যে, তার যখন তৃতীয় হায়েয শুরু হয়ে গেছে তখন স্বামীর সাথেও তার কোন সম্পর্ক অবশিষ্ট থাকলো না এবং তার সাথে স্বামীরও কোন সম্পর্ক অবশিষ্ট থাকলো না। অতএব দু'জনের কেউই কারো ওয়ারিস হবে না।
كتاب الطلاق
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، وَزَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، أَنَّ رَجُلا مِنْ أَهْلِ الشَّامِ يُقَالُ لَهُ: الأَحْوَصُ، طَلَّقَ امْرَأَتَهُ، ثُمَّ مَاتَ حِينَ دَخَلَتْ فِي الدَّمِ مِنَ الْحَيْضَةِ الثَّالِثَةِ، فَقَالَتْ: أَنَا وَارِثَتُهُ، وَقَالَ بَنُوهُ: لا تَرِثِينَهُ، فَاخْتَصَمُوا إِلَى مُعَاوِيَةَ بْنِ أَبِي سُفْيَانَ، فَسَأَلَ مُعَاوِيَةُ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ وَنَاسًا مِنْ أَهْلِ الشَّامِ، فَلَمْ يَجِدْ عِنْدَهُمْ عِلْمًا فِيهِ، فَكَتَبَ إِلَى زَيْدِ بْنِ ثَابِتٍ، فَكَتَبَ إِلَيْهِ زَيْدُ بْنُ ثَابِتٍ: «أَنَّهَا إِذَا دَخَلَتْ فِي الدَّمِ مِنَ الْحَيْضَةِ الثَّالِثَةِ فَإِنَّهَا لا تَرِثُهُ، وَلا يَرِثُهَا، وَقَدْ بَرِئَتْ مِنْهُ وَبَرِئَ مِنْهَا»