আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৭- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৫৪৪
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
মুহর নির্ধারণ না করে বিবাহ দেয়া।
৫৪৪। নাফে (রাহঃ) বলেন, উবায়দুল্লাহ ইবনে উমার (রাযিঃ)-র কন্যা আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ)-র পুত্রের বিবাহাধীন ছিলো। যায়েদ ইবনুল খাত্তাবের কন্যা ছিলেন মেয়েটির মা। ছেলেটি মারা গেলো, কিন্তু স্ত্রীর মুহরও নির্ধারিত হয়নি এবং তার সাথে নির্জনবাসও হয়নি। তার মা এসে তার মুহর দাবি করলো। ইবনে উমার (রাযিঃ) বলেন, সে মুহর পাবে না। সে যদি মুহরের হকদার হতো তবে আমি তা দেয়া বন্ধ রাখতাম না এবং তার উপর অবিচার করতাম না। কিন্তু মেয়েটির মা ইবনে উমার (রাযিঃ)-র কথা প্রত্যাখ্যান করলেন। উভয় পক্ষ যায়েদ ইবনে সাবিত (রাযিঃ)-কে সালিশ মানলেন। তিনি ফয়সালা দিলেন, সে মুহর পাবে না, কিন্তু পরিত্যক্ত সম্পত্তিতে উত্তরাধিকারী হবে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই মত গ্রহণ করিনি।
كتاب النكاح
بَابُ: الرَّجُلِ يَتَزَوَّجُ الْمَرْأَةَ وَلا يَفْرِضُ لَهَا صَدَاقًا
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ بِنْتًا لِعُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَأُمُّهَا ابْنَةُ زَيْدِ بْنِ الْخَطَّابِ كَانَتْ تَحْتَ ابْنٍ لِعَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ فَمَاتَ، وَلَمْ يُسَمِّ لَهَا صَدَاقًا، فَقَامَتْ أُمُّهَا تَطْلُبُ صَدَاقَهَا؟ فَقَالَ ابْنُ عُمَرَ: لَيْسَ لَهَا صَدَاقٌ وَلَوْ كَانَ لَهَا صَدَاقٌ لَمْ نُمْسِكْهُ وَلَمْ نَظْلِمْهَا، وَأَبَتْ أَنْ تَقْبَلَ ذَلِكَ فَجَعَلُوا بَيْنَهُمْ زَيْدَ بْنَ ثَابِتٍ فَقَضَى أَنْ لا صَدَاقَ لَهَا، وَلَهَا الْمِيرَاثُ، قَالَ مُحَمَّدٌ: وَلَسْنَا نَأْخُذُ بِهَذَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান