আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৭- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৫৪০
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
বিবাহের পর স্বামী অথবা স্ত্রীর অসুখের কারণে স্ত্রীর কাছে না যাওয়া।
৫৪০। সাঈদ ইবনুল মুসাইয়্যাব (রাহঃ) বলেন, কোন ব্যক্তি কোন স্ত্রীলোককে বিবাহ করলো এবং পুরুষলোকটির মস্তিষ্ক বিকৃতি অথবা অন্য কোন রোগ আছে, এক্ষেত্রে স্ত্রীলোকটির এখতিয়ার থাকবে যে, সে ইচ্ছা করলে তার সাথে ঘর-সংসারও করতে পারে অথবা বিচ্ছিন্নও হয়ে যেতে পারে।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, অবস্থা যদি এমন হয় যে, স্ত্রীর সাথে পুরুষলোকটির বসবাস সম্ভব নয়, তাহলে স্ত্রীলোকটির এখতিয়ার থাকবে যে, সে যদি চায় স্বামীর সাথেও থাকতে পারে অথবা বিচ্ছিন্ন হয়েও যেতে পারে। অন্যথায় নপুংসক ও মস্তিষ্ক বিকৃতির ক্ষেত্র ছাড়া কোন অবস্থায় স্ত্রীর (বিবাহ বন্ধন সম্পর্কে) কোন এখতিয়ার থাকবে না।

كتاب النكاح
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا مُجَبَّرٌ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، أَنَّهُ قَالَ: أَيُّمَا رَجُلٍ تَزَوَّجَ امْرَأَةً وَبِهِ جُنُونٌ، أَوْ ضُرٌّ فَإِنَّهَا تُخَيَّرُ إِنْ شَاءَتْ قَرَّتْ وَإِنْ شَاءَتْ فَارَقَتْ، قَالَ مُحَمَّدٌ: إِذَا كَانَ أَمْرًا لا يُحْتَمَلُ خُيِّرَتْ، فَإِنْ شَاءَتْ قَرَّتْ، وَإِنْ شَاءَتْ فَارَقَتْ، وَإِلا لا خِيَارَ لَهَا إِلا فِي الْعِنِّينِ وَالْمَجْبُوبِ