আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

৭- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়

হাদীস নং: ৫৩১
- বিবাহ-শাদী সম্পর্কিত অধ্যায়
চারের অধিক স্ত্রীর বর্তমানে নতুন স্ত্রী গ্রহণ।
৫৩১। ইবনে শিহাব (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, ছাকীফ গোত্রের লোকেরা যখন ইসলাম গ্রহণ করে, তখন তাদের এক ব্যক্তির অধীনে দশজন স্ত্রী ছিলো। রাসূলুল্লাহ ﷺ তাকে বলেনঃ “তাদের মধ্যে চারজনকে রেখে বাকীদের তালাক দাও।”
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমরা এই হাদীসের উপর আমল করি। তাদের মধ্যে যে চারজনকে ইচ্ছা রেখে দিয়ে অবশিষ্টদের বিচ্ছিন্ন করে দিতে হবে। কিন্তু ইমাম আবু হানীফা (রাহঃ) বলেন, প্রথম চার স্ত্রীর বিবাহ জায়েয হয়েছে এবং অবশিষ্টদের বিবাহ বাতিল গণ্য হবে। ইবরাহীম নাখঈর বক্তব্যও তাই।
كتاب النكاح
بَابُ: الرَّجُلِ يَكُونُ عِنْدَهُ أَكْثَرُ مِنْ أَرْبَعِ نِسْوَةٍ فَيُرِيدُ أَنْ يَتَزَوَّجَ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا ابْنُ شِهَابٍ، قَالَ: بَلَغَنَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لِرَجُلٍ مِنْ ثَقِيفٍ وَكَانَ عِنْدَهُ عَشْرُ نِسْوَةٍ حِينَ أَسْلَمَ الثَّقَفِيُّ، فَقَالَ لَهُ: «أَمْسِكْ مِنْهُنَّ أَرْبَعًا، وَفَارِقْ سَائِرَهُنَّ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، يَخْتَارُ مِنْهُنَّ أَرْبَعًا أَيَّتُهُنَّ شَاءَ، وَيُفَارِقُ مَا بَقِيَ، وَأَمَّا أَبُو حَنِيفَةَ فَقَالَ: نِكَاحُ الأَرْبَعَةِ الأُوَلِ جَائِزٌ، وَنِكَاحُ مَنْ بَقِيَ مِنْهُنَّ بَاطِلٌ وَهُوَ قَوْلُ إِبْرَاهِيمَ النَّخَعِيِّ
tahqiqতাহকীক:তাহকীক চলমান