আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৪- যাকাতের অধ্যায়
হাদীস নং: ৩২৮
- যাকাতের অধ্যায়
ধারের মাধ্যমে অর্জিত সম্পদের কি যাকাত দিতে হবে?
৩২৮। কুমাদা ইবনে মাযউন-কন্যা আয়েশা (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি (কুদামা) বলেন, আমি যখন হযরত উছমান (রাযিঃ)-র নিকট থেকে আমার ভাতা গ্রহণ করতাম, তিনি আমাকে জিজ্ঞেস করতেন, তোমার কাছে যাকাত ধার্য হওয়ার পরিমাণ মাল আছে কি? আমি যদি হ্যাঁ বলতাম, তিনি আমার ভাতা থেকে ঐ মালের যাকাত কেটে রাখতেন। অন্যথায় তিনি আমাকে পূর্ণ ভাতা দিয়ে দিতেন।
كتاب الزكاة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنِي عُمَرُ بْنُ حُسَيْنٍ، عَنْ عَائِشَةَ بِنْتِ قُدَامَةَ بْنِ مَظْعُونٍ، عَنْ أَبِيهَا، قَالَ: كُنْتُ إِذَا قَبَضْتُ عَطَائِي مِنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ، سَأَلَنِي " هَلْ عِنْدَكَ مَالٌ وَجَبَ عَلَيْكَ فِيهِ الزَّكَاةُ؟ فَإِنْ قُلْتُ: نَعَمْ، أَخَذَ مِنْ عَطَائِي زَكَاةَ ذَلِكَ الْمَالِ، وَإِلا دَفَعَ إِلَيَّ عَطَائِي