আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
৩- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
হাদীস নং: ৩১৪
- জানাযা-কাফন-দাফন সম্পর্কিত অধ্যায়
মসজিদের মধ্যে জানাযার নামায পড়া।
৩১৪ । নাফে (রাহঃ) থেকে বর্ণিত। ইবনে উমার (রাযিঃ) বলেন, উমার ইবনুল খাত্তাব (রাযিঃ)-র জানাযা মসজিদের মধ্যেই পড়া হয়েছিল।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, মসজিদের মধ্যে জানাযার নামায পড়বে না। আবু হুরায়রা (রাযিঃ) থেকে আমরা এরূপই জানতে পেরেছি। মদীনায় মসজিদের বাইরে জানাযার জন্য নির্দিষ্ট স্থান ছিল । রাসূলুল্লাহ ﷺ সেখানেই জানাযা পড়তেন।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, মসজিদের মধ্যে জানাযার নামায পড়বে না। আবু হুরায়রা (রাযিঃ) থেকে আমরা এরূপই জানতে পেরেছি। মদীনায় মসজিদের বাইরে জানাযার জন্য নির্দিষ্ট স্থান ছিল । রাসূলুল্লাহ ﷺ সেখানেই জানাযা পড়তেন।**
أبواب الجنائز
بَابُ: الصَّلاةِ عَلَى الْجِنَازَةِ فِي الْمَسْجِدِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ قَالَ: «مَا صُلِّيَ عَلَى عُمَرَ إِلا فِي الْمَسْجِدِ» ، قَالَ مُحَمَّدٌ: لا يُصَلَّى عَلَى جِنَازَةٍ فِي الْمَسْجِدِ، وَكَذَلِكَ بَلَغَنَا عَنْ أَبِي هُرَيْرَةَ، وَمَوْضِعُ الْجِنَازَةِ بِالْمَدِينَةِ خَارِجٌ مِنَ الْمَسْجِدِ، وَهُوَ الْمَوْضِعُ الَّذِي كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي عَلَى الْجِنَازَةِ فِيهِ
হাদীসের তাখরীজ (সূত্র):
** হানাফী মাযহাবমতে মসজিদের মধ্যে জানাযার নামায পড়া মাকরূহ। কেননা আবু হুরায়রা (রা) থেকে বর্ণিত আছে যে, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ “যে ব্যক্তি মসজিদের মধ্যে জানাযার নামায পড়ে তার কোন সওয়াব হয় না" (আবু দাউদ, ইবনে মাজা)। ইমাম শাফিঈ ও আহমাদের মতে মসজিদের মধ্যে জানাযার নামায পড়া জায়েয। বর্ণিত আছে যে, সাদ ইবনে আবু ওয়াক্কাস (রা) ইন্তেকাল করলে আয়েশা (রা) বলেন, তাকে মসজিদে নিয়ে এসো, যাতে আমিও তার জানাযা পড়তে পারি। কিন্তু তার এই ইচ্ছাকে অপছন্দ করা হলো। তিনি বলেন, আল্লাহর শপথ। রাসূলুল্লাহ ﷺ নিজেই বাইদার দুই ছেলে সুহাইল ও তার ভাইয়ের জানাযা মসজিদেই পড়েছেন (মুসলিম, আবু দাউদ)। মহিলাদের জন্য জানাযার নামাযে অংশগ্রহণ করা পুরুষদের মতো বাধ্যতামূলক নয়, তবে ইচ্ছা করলে তারা এতে শরীক হতে পারে (অনুবাদক)।