আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ২৯৮
- নামাযের অধ্যায়
নাপাক অথবা উযুহীন অবস্থায় কুরআন মাজীদ স্পর্শ করা।
২৯৮। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) বলতেন, কোন ব্যক্তি যেন পবিত্র অবস্থা ছাড়া সিজদা না দেয় এবং কুরআন না পড়ে।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদের এবং ইমাম আবু হানীফারও এই মত। তবে একটি ব্যাপারে আমরা ভিন্নমত পোষণ করি। আমাদের মতে, বিনা উযুতে কুরআন পড়ায় কোন দোষ নেই, তবে নাপাক অবস্থায় তা জায়েয নয়।

أبواب الصلاة
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ، عَنِ ابْنِ عُمَرَ، أَنَّهُ، كَانَ يَقُولُ: «لا يَسْجُدُ الرَّجُلُ، وَلا يَقْرَأُ الْقُرْآنَ، إِلا وَهُوَ طَاهِرٌ» ، قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا كُلِّهِ نَأْخُذُ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ رَحِمَهُ اللَّهُ، إِلا فِي خَصْلَةٍ وَاحِدَةٍ، لا بَأْسَ بِقِرَاءَةِ الْقُرْآنِ عَلَى غَيْرِ طُهْرٍ إِلا أَنْ يَكُونَ جُنُبًا
হাদীসের তাখরীজ (সূত্র):
** মূল পাঠে ইবনে উমার (রা)-র বক্তব্য হচ্ছেঃ
لا يسجد الرجل ولا يقرأ القرآن الا وهو طاهر
ইবনে উমার (রা) এখানে পবিত্রতা বলতে জানাবাত (সহবাস জনিত নাপাকি) ও হায়েয-নিফাস থেকে পবিত্র হওয়াকে বুঝিয়েছেন। কেননা তার মতে বিনা উযুতে কুরআন পাঠ করা ও তিলাওয়াতের সিজদা করা জায়েয। ইবনে আবু শাইবা (র) সাঈদ ইবনে জুবায়েরের সূত্রে বর্ণনা করেছেন যে, ইবনে উমার (রা) পেশাব করার জন্য সওয়ারী থেকে নামলেন। পেশাব সেরে পুনরায় সওয়ারীতে আরোহণ করে তিনি সিজদার আয়াত পাঠ করেন এবং বিনা উযুতেই সিজদা করেন (ফাতহুল বারী, ২য় খণ্ড, পৃ. ৪৪৩)। সহীহ বুখারীতে উল্লেখ আছে, ইবনে উমার (রা) বিনা উর্দুতে তিলাওয়াতের সিজদা করতেন। কিন্তু গরিষ্ঠ সংখ্যক আলেমের মতে বিনা উযুতে তিলাওয়াতের সিজদা করা জায়েয নয় (অনুবাদক)।