আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ২৩৯
- নামাযের অধ্যায়
দুই ঈদের তাকবীর।
২৩৯। নাফে (রাহঃ) বলেন, আমি আবু হুরায়রা (রাযিঃ)-র সাথে ঈদুল ফিতর ও ঈদুল আযহার নামাযে উপস্থিত ছিলাম। তিনি প্রথম রাকআতে কিরাআত (ফাতিহা) পড়ার পূর্বে সাতবার তাকবীর দিলেন এবং দ্বিতীয় রাকআতে কিরাআত পড়ার পূর্বে পাঁচবার তাক্বীর দিলেন।**
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, ঈদের নামাযের তাকবীর সংখ্যা নিয়ে মতভেদ আছে। যে কোন মত অনুসারে আমল করা উত্তম। তবে আমাদের মতে ইবনে মাসউদ (রাযিঃ) কর্তৃপ বর্ণিত তাকবীর সংখ্যার উপর আমল করা অপেক্ষাকৃত উত্তম। তিনি প্রত্যেক ঈদের নামাযে মোট নয় তাকবীর দিতেন, প্রথমরাকআতে পাঁচ তাকবীর এবং দ্বিতীয়রাকআতে চার তাকবীর। তাকবীর তাহরীমা এবং দুই রুকুর তাকবীরও এর অন্তর্ভুক্ত। তিনি প্রথম রাকআতে তাকবীর বলার । কিরাআত পড়তেন এবং দ্বিতীয়রাকআতে কিরাআত পড়ার পর তাকবীর বলতেন। ইমাম আবু হানীফারও এই মত।
أبواب الصلاة
بَابُ: التَّكْبِيرِ فِي الْعِيدَيْنِ
أَخْبَرَنَا مَالِكٌ، أَخْبَرَنَا نَافِعٌ قَالَ: «شَهِدْتُ الأَضْحَى وَالْفِطْرَ مَعَ أَبِي هُرَيْرَةَ، فَكَبَّرَ فِي الأُولَى سَبْعَ تَكْبِيرَاتٍ قَبْلَ الْقِرَاءَةِ، وَفِي الآخِرَةِ بِخَمْسِ تَكْبِيرَاتٍ قَبْلَ الْقِرَاءَةِ» .
قَالَ مُحَمَّدٌ: قَدِ اخْتُلِفَ النَّاسُ فِي التَّكْبِيرِ فِي الْعِيدَيْنِ، فَمَا أَخَذْتَ بِهِ فَهُوَ حَسَنٌ وَأَفْضَلُ ذَلِكَ عِنْدَنَا مَا رُوِيَ عَنِ ابْنِ مَسْعُودٍ أَنَّهُ كَانَ يُكَبِّرُ فِي كُلِّ عِيدٍ تِسْعًا: خَمْسًا وَأَرْبَعًا، فِيهِنَّ تَكْبِيرَةُ الافْتِتَاحِ، وَتَكْبِيرَتَا الرُّكُوعِ، وَيُوَالِي بَيْنَ الْقِرَاءَتَيْنِ، وَيُؤَخِّرُهَا فِي الأُولَى، وَيُقَدِّمُهَا فِي الثَّانِيَةِ، وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ

হাদীসের তাখরীজ (সূত্র):

** ঈদের নামাযের তাকবীর সংখ্যা নিয়ে সাহাবাদের সূত্রে বিভিন্ন বর্ণনা এসেছে। এজন্য বিশেষজ্ঞ আলেমদের মধ্যেও এনিয়ে মতভেদ সৃষ্টি হয়েছে। আমাদের হানাফী মাযহাবমতে ঈদের নামাযে অতিরিক্ত ছয় তাকবীর রয়েছে। প্রথম রাকআতের তিন তাকবীর সূরা ফাতিহা শুরু করার আগে ও সানা পড়ার পরে দিতে হবে। আর দ্বিতীয় রাকআতের তিন তাকবীর সূরা ফাতিহা ও তার সাথে আর একটি সূরা পড়ার পর এবং রূকূতে যাওয়ার পূর্বে দিতে হবে। কিন্তু আবদুল্লাহ ইবনে উমার (রা), আবদুল্লাহ ইবনে আব্বাস (রা) ও হযরত আয়েশা (রা)-র মতে রুকুর তাকবীর ছাড়া অতিরিক্ত আরো বারোটি তাকবীর রয়েছে। প্রথমরাকআতে সূরা ফাতিহা শুরু করার পূর্বে সাত তাকবীর এবং দ্বিতীয়রাকআতেও সূরা ফাহিতা শুরু করার পূর্বে পাঁচ তাকবীর দিতে হবে। ইমাম শাফিঈ, আহমাদ ইবনে হাম্বল, মালেক ও যাহেরী মাযহাব এই মত গ্রহণ করেছেন (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান