আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ২১৯
- নামাযের অধ্যায়
কোন ব্যক্তি ঘরে ফরয নামায পড়ার পর মসজিদে গিয়ে যদি জামাআতে নামায পায়।
২১৯। বুসর ইবনে মিহজান (রাহঃ) থেকে তার পিতার সূত্রে বর্ণিত। তিনি রাসূলুল্লাহ ﷺ -এর সাথে ছিলেন। নামাযের আযান হলে রাসূলুল্লাহ ﷺ উঠে নামায পড়তে গেলেন। কিন্তু লোকটি (রাবী নিজে) নিজ স্থানে বসে থাকলো। (নামায শেষে ) রাসূলুল্লাহ ﷺ বলেনঃ লোকদের সাথে নামায পড়তে কিসে তোমাকে বাধা দিলো? তুমি কি মুসলিম ব্যক্তি নও? সে বললো, হ্যাঁ, কিন্তু আমি বাড়িতে নামায পড়ে এসেছি। রাসূলুল্লাহ ﷺ বলেনঃ তুমি মসজিদে এলে লোকদের সাথে নামায পড়ো বাড়িতে নামায পড়ে থাকলেও ।**
أبواب الصلاة
بَابُ: الرَّجُلِ يُصَلِّي الْمَكْتُوبَةَ فِي بَيْتِهِ ثُمَّ يُدْرِكُ الصَّلاةَ
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ رَجُلٍ مِنْ بَنِي الدِّيلِ يُقَالُ لَهُ: بُسْرُ بْنُ مِحْجَنٍ، عَنْ أَبِيهِ، أَنَّهُ كَانَ مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَذِّنَ بِالصَّلاةِ، فَقَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي، وَالرَّجُلُ فِي مَجْلِسِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مَنَعَكَ أَنْ تُصَلِّيَ مَعَ النَّاسِ؟ أَلَسْتَ رَجُلا مُسْلِمًا؟ قَالَ: بَلَى، وَلَكِنِّي قَدْ كُنْتُ صَلَّيْتُ فِي أَهْلِي، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا جِئْتَ فَصَلِّ مَعَ النَّاسِ وَإِنْ كُنْتَ قَدْ صَلَّيْتَ»
হাদীসের তাখরীজ (সূত্র):
** হাদীসটি মুওয়াত্তা ইমাম মালেক এবং নাসাঈতেও উল্লেখ আছে। নাসাঈ এবং হাকেম গ্রন্থে আবদুল্লাহ ইবনে সারজিস (রা)-র সূত্রে বর্ণিত আছে, রাসূলুল্লাহ ﷺ বলেনঃ
اذا صلى أحد في بيته ثم دخل المسجد والقوم يصلون قليصل معهم وتكون له نافلة
“কোন ব্যক্তি বাড়িতে নামায পড়ার পর মসজিদে এসে যদি দেখে, লোকেরা জামাআতে নামায পড়ছে, তবে সে যেন তাদের সাথে নামাযে শরীক হয়। জামাআতের এই নামায তার জন্য নফল গণ্য হবে।”
হানাফী মাযহাবমতে, একাকী ফরয নামায আদায় করার পর তা পুনর্বার জামাআতে পড়া যেতে পারে, যদি তা যুহর বা এশার নামায হয় এবং এটা তার জন্য নফল হবে। কেননা ফজর ও আসরের পর নফল নামায পড়া মাকরূহ। আর মাগরিবের নামায পুনর্বার এজন্য পড়া যাবে না যে, নফল নামায কখনো তিন রাকআত হয় না। কিন্তু শাফিঈ মাযহাবমতে, যে কোন ওয়াক্তের নামায পুনর্বার জামাআতে পড়া যেতে পারে, এমনকি তা পূর্বে জামাআতে পড়ে থাকলেও (অনুবাদক)।