আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ২১৭
- নামাযের অধ্যায়
সফররত অবস্থায় যান-বাহনের উপর নামায পড়া।
২১৭। নাফে (রাহঃ) থেকে বর্ণিত। ইবনে উমার (রাযিঃ)-র বাহানের মুখ যেদিকে থাকতো, তিনি সেদিকে ফিরে নামায পড়তেন। অতঃপর যখন তিনি বেতের পড়ার ইচ্ছা করতেন, নীচে নামতেন এবং বেতের পড়তেন।**
أبواب الصلاة
قَالَ مُحَمَّدٌ , أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ غَزْوَانَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: «كَانَ أَيْنَمَا تَوَجَّهَتْ بِهِ رَاحِلَتُهُ صَلَّى التَّطَوُّعَ، فَإِذَا أَرَادَ أَنْ يُوتِرَ، نَزَلَ فَأَوْتَرَ»

হাদীসের তাখরীজ (সূত্র):

** ৭৫ নং হাদীসে দেখা যায়, ইবনে উমার (রা) বাহনের উপর বেতের নামায পড়ার পক্ষপাতী, আর এখানে তার ভিন্নরূপ কর্মপন্থা লক্ষ্য করা যায়। ইমাম তাহাবী (র) এই দুই মতের উল্লেখ করার পর লিখেছেন, বেতের নামায যখন বাধ্যতামূলক ছিলো না তখন ইবনে উমার (রা) বাহনের উপর বেতের পড়ার পক্ষপাতী ছিলেন। কিন্তু রাসূলুল্লাহ ﷺ এই নামাযকে যখন বাধ্যতামূলক করলেন, তখন থেকে তিনি বাহন থেকে নিচে নেমে বেতের পড়তেন। কিন্তু মাওলানা মুহাম্মাদ আবদুল হাই লাখনাবী তাহাবীর এই মতের সমালোচনা করে বলেছেন, তার এই মত প্রমাণিত নয় (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান