আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ২০৪
- নামাযের অধ্যায়
সফরে এবং বৃষ্টির সময় দুই ওয়াক্তের নামায একত্র করা।
২০৪। নাফে (রাহঃ) বলেন, ইবনে উমার (রাযিঃ) সফরে মাগরিব ও এশার নামায একত্রে পড়তে চাইলে “শাফাক” অন্তর্হিত না হওয়া পর্যন্ত চলতে থাকতেন।**
أبواب الصلاة
أَخْبَرَنَا مَالِكٌ، حَدَّثَنَا نَافِعٌ، أَنَّ ابْنَ عُمَرَ «حِينَ جَمَعَ بَيْنَ الْمَغْرِبَ، وَالْعِشَاءَ فِي السَّفَرِ، سَارَ حَتَّى غَابَ الشَّفَقُ»
হাদীসের তাখরীজ (সূত্র):
** ইমাম মালেক, শাফিঈ, আহমাদ, আবু ইউসুফ ও মুহাম্মাদ (র)-র মতে সূর্যাস্তের সময় পশ্চিম আকাশে যে লালিমা দৃষ্ট হয় তাকে ‘শাফাক' বলে। কিন্তু ইমাম আবু হানীফা (র)-এর মতে লালিমা অন্তর্হিত হওয়ার পর যে সাদা বর্ণ দেখা যায় তাকে ‘শাফাক' বলে। এটা অদৃশ্য হলে এশার নামাযের ওয়াক্ত শুরু হয় (অনুবাদক)।