আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ১৮১
- নামাযের অধ্যায়
বকরীর খোঁয়াড়ে নামায পড়া।
১৮১। আবু হুরায়রা (রাযিঃ) বলন, তোমার মেষ ও বকরীগুলোকে আদর করো, এগুলোর খোঁয়াড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখো এবং তুমি ইচ্ছা করলে এর এক কোণে নামায পড়তে পারো। কেননা এগুলো জান্নাতের পশুদের অন্তর্ভুক্ত।
ইমাম মুহাম্মাদ (রাহঃ) বলেন, আমাদেরও এই মত। মেষ-বকরীর খোঁয়াড়ে নামায পড়া যেতে পারে। এতে কোন দোষ নেই, যদিও সেখানে তা পেশাব-পায়খানা করে থাকে। কেননা যেসব পশুর গোশত খাওয়া হালাল, তার পেশাবে কোন দোষ নেই।**
أبواب الصلاة
بَابُ: الصَّلاةِ فِي مَرَابِضِ الْغَنَمِ
أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرِو بْنِ حَلْحَلَةَ الدُّؤَلِيِّ، عَنْ حُمَيْدِ بْنِ مَالِكِ بْنِ الْخَيْثَمِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّهُ قَالَ: «أَحْسِنْ إِلَى غَنَمِكَ، وَأَطِبْ مُرَاحَهَا، وَصَلِّ فِي نَاحِيَتِهَا، فَإِنَّهَا مِنْ دَوَابِّ الْجَنَّةِ» .
قَالَ مُحَمَّدٌ: وَبِهَذَا نَأْخُذُ، لا بَأْسَ بِالصَّلاةِ فِي مُرَاحِ الْغَنَمِ، وَإِنْ كَانَ فِيهِ أَبْوَالُهَا وَبَعْرُهَا مَا أَكَلْتَ لَحْمَهَا فَلا بَأْسَ بِبَوْلِهَا

হাদীসের তাখরীজ (সূত্র):

** ইমাম মুহাম্মাদের মতে যেসব পশুর গোশত হালাল, তার পেশাব নাপাক নয়। কিন্তু ইমাম আবু হানীফা ও ইমাম আবু ইউসুফের মতে হালাল জন্তুর পেশাব-পায়খানাও হারাম জন্তুর পেশাব পায়খানার মতই নাপাক। সুতরাং এর পেশাব-পায়খানার উপর নামায পড়া জায়েয নয়। আবু হুরায়রা (রা)-র বক্তব্যে খোঁয়াড়ের এক কোণে নামায পড়ার কথা উল্লেখ আছে। অতএব, এর দ্বারা খোঁয়াড়ের যে কোন স্থানে নামায পড়ার বৈধতা প্রমাণ করা যেতে পারে না। তবে খোঁয়াড়ের পাক জায়গায় নামায পড়া যেতে পারে (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান