আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ
২- নামাযের অধ্যায়
হাদীস নং: ১৬০
- নামাযের অধ্যায়
বসে নামায পড়া।
১৬০। আমের আশ-শাবী (রাহঃ) বলেন, রাসূলুল্লাহ ﷺ বলেছেনঃ “আমার পরে আর কেউ যেন বসে বসে লোকদের ইমামতি না করে”। অতএব লোকেরা তাঁর এই নির্দেশ গ্রহণ করেছে।**
أبواب الصلاة
قَالَ مُحَمَّدٌ , حَدَّثَنَا بِشْرٌ، حَدَّثَنَا أَحْمَدُ، أَخْبَرَنَا إِسْرَائِيلُ بْنُ يُونُسَ بْنِ أَبِي إِسْحَاقَ السَّبِيعِيُّ، عَنْ جَابِرِ بْنِ يَزِيدَ الْجُعْفِيِّ، عَنْ عَامِرٍ الشَّعْبِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لا يَؤُمَّنَّ النَّاسَ أَحَدٌ بَعْدِي جَالِسًا» .
فَأَخَذَ النَّاسُ بِهَذَا
فَأَخَذَ النَّاسُ بِهَذَا
হাদীসের তাখরীজ (সূত্র):
** সনদের দিক থেকে হাদীসটি দুর্বল। অতএব এ হাদীস থেকে দলীল নেয়া ঠিক হবে না। এই হাদীসের এক রাবী জাবের ইবনে ইয়াযীদ আল-জুফী হাদীস বিশারদদের মতে মিথ্যাবাদী (কাযযাব) । বর্ণিত আছে যে, ইমাম আবু হানীফা (র) বলেছেন, “আমি জাবের আল-জুফীর সমতুল্য মিথ্যাবাদী আর দেখিনি" (অনুবাদক)।