আল মুওয়াত্তা-ইমাম মুহাম্মাদ রহঃ

২- নামাযের অধ্যায়

হাদীস নং: ১০৯
- নামাযের অধ্যায়
নামায শুরু করা (ইফতিতাহুস সালাত)।
১০৯। আব্দুল আযীয ইবনে হাকীম (রাহঃ) বলেন, আমি আব্দুল্লাহ ইবনে উমার (রাযিঃ)-কে নামায শুরু করার সময় প্রথম তাকবীরে তার দুই কান বরাবর তার দুই হাত উঠাতে দেখেছি। তিনি এছাড়া আর কোথাও রফউল ইয়াদাইন করেননি।
أبواب الصلاة
قَالَ مُحَمَّدٌ , أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ أَبَانَ بْنِ صَالِحٍ، عَنْ عَبْدِ الْعَزِيزِ بْنِ حَكِيمٍ، قَالَ: «رَأَيْتُ ابْنَ عُمَرَ يَرْفَعُ يَدَيْهِ حِذَاءَ أُذُنَيْهِ فِي أَوَّلِ تَكْبِيرَةِ افْتِتَاحِ الصَّلاةِ، وَلَمْ يَرْفَعْهُمَا فِيمَا سِوَى ذَلِكَ»

হাদীসের তাখরীজ (সূত্র):

হাদীসবিশারদগণ আবদুল আযীয ইবনে হাকীমের এই বর্ণনার সমালোচনা করেছেন। কেননা আবদুল্লাহ ইবনে উমার (রা) রফউল ইয়াদাইনের অনুকূলে সরাসরি রাসূলুল্লাহ ﷺ -এর কাছ থেকে হাদীস বর্ণনা করেছেন। সহীহ বুখারীতে ইবনে উমার (রা) সম্পর্কে বর্ণিত আছে যে, তিনি কোন ব্যক্তিকে রুকূতে যাওয়ার ও রুকূ থেকে উঠার সময় রফউল ইয়াদইন করতে না দেখলে তার প্রতি কাঁকড় নিক্ষেপ করতেন । অনন্তর তার সমস্ত নির্ভরযোগ্য শাগরিদ নাফে, সালেম, তাউস (র.) প্রমুখ রফউল ইয়াদাইনের পক্ষে হাদীস বর্ণনা করেছেন (অনুবাদক)।
tahqiqতাহকীক:তাহকীক চলমান