শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২২. ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়

হাদীস নং: ৭৩৭৩
ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়
পিতা কর্তৃক কুমারী কন্যাকে বিয়ে দেয়ার কালে কি তার পরামর্শ গ্রহণ প্রয়ােজন
৭৩৭৩। রাবী আল-মুয়াযযিন (রাহঃ) আব্দুল্লাহ ইবন আব্বাস (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বলেন, সাবালেগা, সে তার ব্যাপারে তার অভিভাবক থেকে বেশী হকদার। আর নাবালেগা থেকে তার পরামর্শ গ্রহণ করা দরকার।

এ হাদীসে উল্লেখিত বিধবার অভিভাবক তার পিতা কিংবা অন্যও হতে পারে। অনুরূপভাবে এ হাদীসে উল্লেখিত নাবালেগার অভিভাবক তার পিতা বা অন্য কেউ হতে পারে। এ হাদীসটি সালিহ ইব্‌ন কায়সান (রাহঃ) হতে বর্ণিত রয়েছে। তিনি নাফি ইবুন যুবায়র (রাহঃ) হতে ভিন্ন শব্দের মাধ্যমে অনুরূপ বর্ণনা পেশ করেছেন।
كتاب الزيادات
7373 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنْ زِيَادِ بْنِ سَعْدٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْفَضْلِ، سَمِعَ نَافِعَ بْنَ جُبَيْرٍ، يُحَدِّثُ عَنِ ابْنِ عَبَّاسٍ، رَضِيَ اللهُ عَنْهُمَا , أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الثَّيِّبُ أَحَقُّ بِنَفْسِهَا مِنْ وَلِيِّهَا , وَالْبِكْرُ تُسْتَأْمَرُ» فَلَمَّا كَانَتِ الْأَيِّمُ الْمَذْكُورَةُ فِي هَذَا الْحَدِيثِ هِيَ الَّتِي وَلِيُّهَا أَيُّ وَلِيٍّ كَانَ , مِنْ أَبٍ أَوْ غَيْرِهِ , كَانَ كَذَلِكَ الْبِكْرُ الْمَذْكُورَةُ فِيهِ , هِيَ الْبِكْرُ الَّتِي وَلِيُّهَا أَيُّ وَلِيٍّ كَانَ مِنْ أَبٍ أَوْ غَيْرِهِ. أَيْ: لَمْ يَكُنْ غَايَةً فِيهِ وَقِيَاسُهُ أَنْ يَكُونَ غَايَةً فَكَذَلِكَ الْبِكْرُ الْمَقْرُونَةُ إِلَيْهَا. وَقَدْ رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ صَالِحِ بْنِ كَيْسَانَ عَنْ نَافِعِ بْنِ جُبَيْرٍ بِلَفْظٍ , غَيْرِ هَذَا اللَّفْظِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান