শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২২. ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়

হাদীস নং: ৭৩৩৬
আন্তর্জাতিক নং: ৭৩৩৭
ছুটে যাওয়া অতিরিক্ত মাসাঈলের অধ্যায়
নিজ সম্পদ ব্যবহারে মহিলার হুকুম
৭৩৩৬-৩৭। রাবী ইবন সুলায়মান আল-মুয়াযযিন (রাযিঃ)..... ইবন আব্বাস।(রাযিঃ)-এর গোলাম কুরায়ব (রাহঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (ﷺ)-এর স্ত্রী উম্মুল মুমিনীন হযরত মায়মুনা (রাযিঃ) হতে শুনেছি। তিনি বলেন, রাসূলুল্লাহ (ﷺ)-এর যুগে আমি একটি দাসীকে মুক্ত করে দিয়েছিলাম। আমি এটা রাসূলুল্লাহ (ﷺ)-কে জানালাম। তখন তিনি বললেন, তুমি যদি তাকে আমার আরব বোনের জন্যে দান করতে, তাহলে এটা তোমার জন্যে বিরাট নেকী হতো।

রাবী (রাহঃ).....উম্মুল মুমিনীন মায়মূনা (রাযিঃ) হতে অনুরূপ বর্ণনা পেশ করেন। যদি স্বামীর অনুমতি ব্যতীত নারীর সম্পদ খরচ করা বৈধ না হতাে তাহলে রাসূলুল্লাহ্ (ﷺ) হযরত মায়মূনা (রাযিঃ)-এর গােলাম মুক্ত করাকে বাতিল করে দিতেন এবং দাসীটিকে ঐ কাজের জন্যে প্রেরণ করতেন যা আযাদ করা থেকে উত্তম।

উপরােক্ত দুটো আয়াতের এবং রাসূলুল্লাহ্ (ﷺ) হতে বিশুদ্ধরূপে বর্ণিত হাদীস বর্জন কারাে জন্যে কেমন করে বৈধ হবে এবং এমন একটি হাদীসের হুকুমকে গ্রহণ করা বৈধ হবে যা শায বা বিচ্ছিন্ন। এ ধরনের হাদীস সুদৃঢ় নয়। অতঃপর গবেষণায় আমাদের উল্লেখিত বিষয়টি সুপ্রমাণিত হয়। আমরা লক্ষ্য করেছি যে, উলামায়ে কিরাম পুরুষ ও মহিলার অসীয়তের ক্ষেত্র মতবিরােধ করেন না। পুরুষের ন্যায় নারীরাও মােট সম্পত্তির এক-তৃতীয়াংশ অসীয়ত করতে পারে। এক্ষেত্রে স্ত্রীদের উপর স্বামীদের আপত্তি করার কোন অধিকার নেই। এ সম্পর্কে আল্লাহ তা'আলা তাঁর কিতাবে ঘােষণা করেন :وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَاجُكُمْ إِنْ لَمْ يَكُنْ لَهُنَّ وَلَدٌ فَإِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِينَ بِهَا أَوْ دَيْنٍ


“তােমাদের স্ত্রীদের পরিত্যক্ত সম্পত্তির অর্ধাংশ তােমাদের জন্য, যদি তাদের কোন সন্তান না থাকে এবং তাদের সন্তান থাকলে তােমাদের জন্য তাদের পরিত্যক্ত সম্পত্তির এক-চতুর্থাংশ, অসীয়ত পালন এবং ঋণ পরিশােধের পর।” (সূরা ৪:১২)

যখন স্ত্রীলােকের মৃত্যুর পর তার এক-তৃতীয়াংশ সম্পদে তার অসীয়ত কার্যকর হতে পারে। তাহলে তার জীবিতাবস্থায় তার সম্পদে তার কার্যক্রম কার্যকর বলে আমরা মনে করি এবং আমরা এ মতামতই পােষণ করি। আর এটাই হল ইমাম আবু হানীফা (রাহঃ), ইমাম আবু ইউসুফ (রাহঃ) ও ইমাম মুহাম্মাদ (রাহঃ) এর অভিমত।
كتاب الزيادات
7336 - حَدَّثَنَا الرَّبِيعُ بْنُ سُلَيْمَانَ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، قَالَ: ثنا بُكَيْرُ بْنُ الْأَشَجِّ، عَنْ كُرَيْبِ مَوْلَى ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللهُ عَنْهُمَا , قَالَ: سَمِعْتُ مَيْمُونَةَ، زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَقُولُ " أَعْتَقْتُ وَلِيدَةً عَلَى عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «لَوْ أَعْطَيْتِهَا أُخْتَكِ الْأَعْرَابِيَّةَ , كَانَ أَعْظَمَ لِأَجْرِكِ»

7337 - حَدَّثَنَا رَبِيعٌ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ خَازِمٍ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، عَنِ الزُّهْرِيِّ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ مَيْمُونَةَ، رَضِيَ اللهُ عَنْهَا , مِثْلَهُ فَلَوْ كَانَ أَمْرُ الْمَرْأَةِ , لَا يَجُوزُ فِي مَالِهَا بِغَيْرِ إِذْنِ زَوْجِهَا , لَرَدَّ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَتَاقَهَا , وَصَرَفَ الْجَارِيَةَ إِلَى الَّذِي هُوَ أَفْضَلُ مِنَ الْعَتَاقِ. فَكَيْفَ يَجُوزُ لِأَحَدٍ تَرْكُ آيَتَيْنِ مِنْ كِتَابِ اللهِ عَزَّ وَجَلَّ , وَسُنَنٍ ثَابِتَةٍ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَّفَقٌ عَلَى صِحَّةِ مَجِيئِهَا إِلَى حَدِيثٍ شَاذٍّ , لَا يَثْبُتُ مِثْلُهُ؟ ثُمَّ النَّظَرُ مِنْ بَعْدُ , يَدُلُّ عَلَى مَا ذَكَرْنَا. [ص:354] وَذَلِكَ أَنَّا رَأَيْنَاهُمْ لَا يَخْتَلِفُونَ فِي الْمَرْأَةِ , فِي وَصَايَاهَا مِنْ ثُلُثِ مَالِهَا أَنَّهَا جَائِزَةٌ مِنْ ثُلُثِهَا , كَوَصَايَا الرِّجَالِ , وَلَمْ يَكُنْ لِزَوْجِهَا عَلَيْهَا فِي ذَلِكَ سَبِيلٌ وَلَا أَمْرٌ , وَبِذَلِكَ نَطَقَ الْكِتَابُ الْعَزِيزُ. قَالَ اللهُ عَزَّ وَجَلَّ {وَلَكُمْ نِصْفُ مَا تَرَكَ أَزْوَاجُكُمْ إِنْ لَمْ يَكُنْ لَهُنَّ وَلَدٌ فَإِنْ كَانَ لَهُنَّ وَلَدٌ فَلَكُمُ الرُّبُعُ مِمَّا تَرَكْنَ مِنْ بَعْدِ وَصِيَّةٍ يُوصِينَ بِهَا أَوْ دَيْنٍ} [النساء: 12] . فَإِذَا كَانَتْ وَصَايَاهَا فِي ثُلُثِ مَالِهَا , جَائِزَةً بَعْدَ وَفَاتِهَا , فَأَفْعَالُهَا فِي مَالِهَا فِي حَيَاتِهَا , أَجْوَزُ مِنْ ذَلِكَ. فَبِهَذَا نَأْخُذُ وَهُوَ قَوْلُ أَبِي حَنِيفَةَ , وَأَبِي يُوسُفَ , وَمُحَمَّدٍ , رَحْمَةُ اللهِ عَلَيْهِمْ أَجْمَعِينَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান