শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৮০৮
মাকরুহ বিষয়াদির বর্ণনা
আংটির নক্‌শা প্রসঙ্গে।
৬৮০৮। আলী ইব্‌ন মা’বাদ (রাহঃ).... আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, উমর ইব্‌ন খাত্তাব (রাযিঃ) বলেছেন : তোমরা তোমাদের আংটিতে আরবী নক্‌শা করো না ।
বস্তুত এটাই হলো আনাস (রাযিঃ)-এর মূল হাদীস যা উমর (রাযিঃ) থেকে বর্ণিত,নবী (ﷺ) থেকে বর্ণিত নয়। অতঃপর যদি এই হাদীসটি নবী (ﷺ) থেকে প্রমাণিত হয়, তাহলে আমাদের মতে এর ঐ ব্যাখ্যাই হবে যা হাসান (রাযিঃ) বলেছেন । কেননা রাসূলুল্লাহ (ﷺ)- এর আংটির নক্‌শা অনুরুপই ছিল । অনন্তর তিনি তাঁর নক্‌শার অনুরুপ নক্‌শা থেকে নিষেধ করেছেন ।
كتاب الكراهة
6808 - مَا حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ , قَالَ: ثنا أَبُو عَوَانَةَ , عَنْ قَتَادَةَ , عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ: «لَا تَنْقُشُوا فِي خَوَاتِيمِكُمُ الْعَرَبِيَّةَ» فَهَذَا هُوَ أَصْلُ حَدِيثِ أَنَسٍ هَذَا , عَنْ عُمَرَ , لَا عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ. ثُمَّ لَوْ ثَبَتَ عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَكَانَ تَفْسِيرُهُ عِنْدَنَا , مَا قَالَ الْحَسَنُ ; لِأَنَّ نَقْشَ خَاتَمِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ كَذَلِكَ , فَنَهَى أَنْ يُنْقَشَ عَلَيْهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান