শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৮০৪
মাকরুহ বিষয়াদির বর্ণনা
আংটির নক্‌শা প্রসঙ্গে।
৬৮০৪। ইব্‌ন আবী ইমরান (রাহঃ)....আনাস ইব্‌ন মালিক (রাযিঃ) থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ (সা.) বলেছেন, মুশরিকদের আগুন থেকে আলো নিবে না এবং (আংটিতে) আরবী নকশা করবে না ।

রাবী বলেন, আমি এ বিষয়ে হাসান (রাযিঃ)-কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, তার বাণী : “আরবী নক্‌শা করবে না” এর মর্ম হল তোমাদের আংটিসমূহে ‘মুহাম্মাদুর রাসূলুল্লাহ্‌’ নক্‌শা করবে না । আর ‘মুশরিকদের আগুন দ্বারা আলো নিবে না’ এর মর্ম হল , ‘তোমাদের বিষয়াদিতে তাদের সঙ্গে পরামর্শ করবে না ।’
পর্যালোচনা : আবু জা‘ফর তাহাবী (রাহঃ) বলেন, একদল আলিম এই মত গ্রহন করেছেন যে,আংটিসমূহে কোনরুপ আরবী বাক্য খোদাই করা মাকরুহ। তারা এই হাদীস দ্বারা প্রমান পেশ করেছেন এবং তারা অনারবী বাক্য খোদাই করা কোন অসুবিধা মনে করেন না। তারা সংশ্লিষ্ট বিষয়ে এ কথা দ্বারা প্রমাণ পেশ করেছেন যে, একদল সাহাবীর আংটি নক্‌শাকৃত ছিল।
كتاب الكراهة
بَابُ نَقْشِ الْخَوَاتِيمِ
6804 - حَدَّثَنَا ابْنُ أَبِي عِمْرَانَ قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ الصَّبَّاحِ قَالَ: ثنا هُشَيْمٌ عَنِ الْعَوَّامِ بْنِ حَوْشَبٍ , عَنِ الْأَزْهَرِ بْنِ رَاشِدٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَسْتَضِيئُوا بِنِيرَانِ أَهْلِ الشِّرْكِ , وَلَا تَنْقُشُوا عَرَبِيًّا» قَالَ: فَسَأَلْتُ الْحَسَنَ عَنْ ذَلِكَ , فَقَالَ: قَوْلُهُ لَا تَنْقُشُوا عَرَبِيًّا لَا تَنْقُشُوا فِي خَوَاتِيمِكُمْ مُحَمَّدٌ رَسُولُ اللهِ. وَقَوْلُهُ لَا تَسْتَضِيئُوا بِنِيرَانِ أَهْلِ الشِّرْكِ يَقُولُ لَا تُشَاوِرُوهُمْ فِي أُمُورِكُمْ " قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى كَرَاهَةِ نَقْشِ الْخَوَاتِيمِ , بِشَيْءٍ مِنَ الْعَرَبِيَّةِ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْحَدِيثِ. وَلَمْ يَرَوْا بِنَقْشِ غَيْرِ الْعَرَبِيَّةِ بَأْسًا , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِمَا كَانَ عَلَى خَوَاتِيمِ نَفَرٍ مِنْ أَصْحَابِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
tahqiqতাহকীক:তাহকীক চলমান