শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা
হাদীস নং: ৬৬৬২
মাকরুহ বিষয়াদির বর্ণনা
যে ব্যক্তি বাগানের নিকট দিয়ে অতিক্রম করে, তার জন্য উক্ত বাগানের ফল খাওয়া জায়েয কি না?
৬৬৬২। রাবী …… আব্দুল্লাহ্ ইবন সায়িব তার পিতা হতে, তিনি তার দাদা হতে বর্ণনা করেন, তিনি রাসুলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছেন, তোমাদের কেউ যেন তার সাথীর কোন মাল পরিহাস করে না ধরে। আর না যেন তা নেয়ার উদ্দেশ্যে ধরে। আর যখন তোমাদের কেউ তার ভাইয়ের লাঠি ধরে, তা যেন তার নিকট ফিরিয়ে দেয় ।
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবা-ই কিরাম মেহমানদারীর ব্যাপারে এই হাদীসের ওপর আমল করেছেন :
রাসূলুল্লাহ্ (ﷺ)-এর সাহাবা-ই কিরাম মেহমানদারীর ব্যাপারে এই হাদীসের ওপর আমল করেছেন :
كتاب الكراهة
6662 - وَقَدْ حَدَّثَنَا رَبِيعٌ قَالَ: ثنا أَسَدٌ قَالَ: ابْنُ أَبِي ذِئْبٍ , عَنْ عَبْدِ اللهِ بْنِ السَّائِبِ , عَنْ أَبِيهِ , عَنْ جَدِّهِ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا يَأْخُذْ أَحَدُكُمْ مَتَاعَ صَاحِبِهِ لَاعِبًا وَلَا جَادًّا , وَإِذَا أَخَذَ أَحَدُكُمْ عَصَا أَخِيهِ , فَلْيَرُدَّهَا إِلَيْهِ» وَقَدْ عَمِلَ أَصْحَابُ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الضِّيَافَةِ
হাদীসের ব্যাখ্যা:
উদ্দেশ্য হচ্ছে, কারো লাঠি বা কাষ্ঠদণ্ড জাতীয় সাধারণ জিনিসও তার ইচ্ছা ও অনুমতি ছাড়া গ্রহণ করা হবে না। ঠাটাচ্ছলেও নেওয়া হবে না। যদি ভুলে নিয়ে থাকে তবে অবশ্যই ফেরত প্রদান করতে হবে। এটা ধারণা করা ঠিক নয় যে, এ সাধারণ জিনিস ফেরত প্রদানের কী প্রয়োজন।
আয়াত তাআলা হুজুর ﷺ-এর এই নির্দেশাবলীর গুরুত্ব অনুধাবনের তাওফীক দিন।
আয়াত তাআলা হুজুর ﷺ-এর এই নির্দেশাবলীর গুরুত্ব অনুধাবনের তাওফীক দিন।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)