শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২১. মাকরুহ বিষয়াদির বর্ণনা

হাদীস নং: ৬৫৮৪
আন্তর্জাতিক নং: ৬৫৮৬
মাকরুহ বিষয়াদির বর্ণনা
গোঁফ মুণ্ডানো প্রসঙ্গ
৬৫৮৪-৮৬। ইবন আকীল ……. ইসমাঈল ইবন আবু খালিদ বলেন, আমি হযরত আনাস ইবন মালিক ও ওয়াসিলা ইবন আসকা (রাযিঃ)-কে দেখেছি, তাঁরা তাঁদের গোঁফ মূল হতে কেটে ফেলতেন এবং দাঁড়ি বৃদ্ধি করতেন এবং হলুদ বর্ণ করতেন । ইসমাঈল (ইবন আবু খালিদ), উসমান ইবন উবায়দুল্লাহ ইবন আবু রাফে আল-মাদানী হতে বর্ণনা করেন, তিনি বলেন, আমি দেখেছি, হযরত আব্দুল্লাহ ইবন উমর, হযরত আবু হুরায়রা, হযরত আবু সাঈদ খুদরী, হযরত আবু উসায়দ সায়িদী, হযরত রাফে ইবন খাদীজ, হযরত জাবির ইবন আব্দুল্লাহ, হযরত আনাস ইবন মালিক ও হযরত সালমা ইবনুল আকওয়া (রাযিঃ) অনুরূপ করতেন।

মুহাম্মাদ ইবন নু'মান ..... উবায়দুল্লাহ ইবন আবী রাফে হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু সাঈদ খুদরী, আবু উবায়দ, রাফে ইবন খাদীজ, সাহল ইবন সা'দ, আব্দুল্লাহ ইবন উমর, জাবির ইবন আব্দুল্লাহ ও আবু হুরায়রা (রাযিঃ) এঁদেরকে দেখেছি, তাঁরা তাঁদের গোঁফ ছোট করে কাটতেন।
كتاب الكراهة
86 - 6584 - مَا قَدْ حَدَّثَنَا ابْنُ أَبِي عَقِيلٍ , قَالَ: ثنا ابْنُ وَهْبٍ , قَالَ: أَخْبَرَنِي إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ , قَالَ: حَدَّثَنِي إِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ , قَالَ: رَأَيْتُ أَنَسَ بْنَ مَالِكٍ وَوَاثِلَةَ بْنَ الْأَسْقَعِ , يُحْفِيَانِ شَوَارِبَهُمَا وَيُعْفِيَانِ لِحَاهُمَا , وَيُصَفِّرَانِهَا " قَالَ إِسْمَاعِيلُ:

وَحَدَّثَنِي عُثْمَانُ بْنُ عُبَيْدِ اللهِ بْنِ رَافِعٍ الْمَدَنِيُّ , قَالَ: «رَأَيْتُ عَبْدَ اللهِ بْنَ عُمَرَ , وَأَبَا هُرَيْرَةَ , وَأَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ , وَأَبَا أُسَيْدٍ السَّاعِدِيَّ , وَرَافِعَ بْنَ خَدِيجٍ , وَجَابِرَ بْنَ عَبْدِ اللهِ , وَأَنَسَ بْنَ مَالِكٍ , وَسَلَمَةَ بْنَ الْأَكْوَعِ , يَفْعَلُونَ ذَلِكَ»

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النُّعْمَانِ، قَالَ: ثنا أَبُو ثَابِتٍ، قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ، عَنْ عُثْمَانَ بْنِ عُبَيْدِ اللهِ بْنِ أَبِي رَافِعٍ، قَالَ: رَأَيْتُ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ , وَأَبَا أُسَيْدٍ , وَرَافِعَ بْنَ خَدِيجٍ , وَسَهْلَ بْنَ سَعْدٍ وَعَبْدَ اللهِ بْنَ عُمَرَ , وَجَابِرَ بْنَ عَبْدِ اللهِ وَأَبَا هُرَيْرَةَ يُحْفُونَ شَوَارِبَهُمْ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান