শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

২০. (হালাল-হারাম) পানীয়ের অধ্যায়

হাদীস নং: ৬৫০৭
(হালাল-হারাম) পানীয়ের অধ্যায়
দুব্বা, (কদুর কলস), হানতাম (সবুজ রং্গীন কলসী), নাক্বীর (খেজুর গাছের মুথা দ্বারা তৈরী পাত্র) ও মুযাফফাত (আলকাতরা দ্বারা প্রলেপ করা কলসী) -এ নাবীয তৈরী করা প্রসঙ্গে
৬৫০৭। ইয়াযীদ ইবন সিনান ...... আবুল হাকাম বলেন, আমি হযরত ইবন আব্বাস (রাযিঃ)-কে নাবীয সম্পর্কে জিজ্ঞেস করলে, তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) কলসী দুব্বা ও মুযাফফাত-এর নাবীয হতে নিষেধ করেছেন। তিনি (আবুল হাকাম) বলেন, আমি ইবন যুবায়রকে জিজ্ঞেস করেছি, তিনি অনুরূপ বলেছেন। তিনি বলেন, আমি ইবন উমর (রাযিঃ)-কে জিজ্ঞেস করলে, তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) নাবীয হতে নিষেধ করেছেন। তিনি আরো বলেন, আমার ভাই আবু সাঈদ খুদরী (রাযিঃ)-এর মাধ্যমে নবী (ﷺ) অনুরূপ বর্ণনা করেছেন।
كتاب الأشربة
6507 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ سَلَمَةَ بْنِ كُهَيْلٍ، قَالَ: سَمِعْتُ أَبَا الْحَكَمِ، قَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ عَنِ النَّبِيذِ، فَقَالَ: " نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَبِيذِ الْجَرِّ , وَالدُّبَّاءِ , وَالْمُزَفَّتِ. قَالَ: وَسَأَلْتُ ابْنَ الزُّبَيْرِ فَقَالَ: مِثْلَ ذَلِكَ , [ص:224] قَالَ: وَسَأَلْتُ ابْنَ عُمَرَ فَقَالَ: " نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ نَبِيذِ الْجَرِّ , وَالدُّبَّاءِ , وَالْمُزَفَّتِ. قَالَ: وَأَخْبَرَنِي أَخِي , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ "
tahqiqতাহকীক:তাহকীক চলমান
ত্বহাবী শরীফ - হাদীস নং ৬৫০৭ | মুসলিম বাংলা