শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান

হাদীস নং: ৬২৯৩
শিকার,জবাই ও কুরবানীর বিধান
তিন দিন পর কুরবানীর গােশত খাওয়া জায়েয কি জায়েয নয়
৬২৯৩। ইউনুস..... যায়নাব বিনত কা'ব হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণনা করেন, নবী (ﷺ) তিন দিনের বেশী কুরবানীর গোশত জমা করতে নিষেধ করেছেন এবং তিনি আমাদেরকে তা হতে খেতে ও সদকা করতে নির্দেশ দিয়েছেন। আর আমরা যেন তিনদিন পর তা না খাই। আল্লাহর যত দিন ইচ্ছা আমরা এই অবস্থার ওপরই থাকি। তারপর রাসূলুল্লাহ্ (ﷺ)-এর এই নির্দেশ প্রদান করার সময় হলো। আমরা যেন তা খাই এবং সদকা করি, আর যার ইচ্ছা সে যেন তা জমা করে।
كتاب الصيد والذبائح والأضاحي
6293 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أَخْبَرَنِي أَنَسُ بْنُ عِيَاضٍ، عَنْ سَعْدِ بْنِ إِسْحَاقَ، عَنْ زَيْنَبَ بِنْتِ كَعْبٍ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، رَضِيَ اللهُ عَنْهُ «أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى أَنْ يُدَّخَرَ لُحُومُ الْأَضَاحِيِّ فَوْقَ ثَلَاثٍ وَأَمَرَنَا أَنْ نَأْكُلَ مِنْهَا [ص:187] وَنَتَصَدَّقَ مِنْهَا , وَلَا نَأْكُلُهَا بَعْدَ ثَلَاثٍ , فَأَقَمْنَا عَلَى ذَلِكَ مَا شَاءَ اللهُ , ثُمَّ بَدَا لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يَأْمُرَنَا بِأَكْلِهَا , وَالصَّدَقَةِ مِنْهَا , وَأَنْ يَدَّخِرَ مَنْ أَحَبَّ ذَلِكَ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান