শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৯. শিকার,জবাই ও কুরবানীর বিধান

হাদীস নং: ৬২৪১
শিকার,জবাই ও কুরবানীর বিধান
একটা ছাগল কয়জনের পক্ষ হতে কুরবানী করা যায়
৬২৪১। ইউনুস ....... মুত্তালিব ইব্‌ন আব্দুল্লাহ্ ও বনু সালামা গােত্রীয় এক ব্যক্তি তারা দুজনই বলেন, হযরত জাবির ইবন আব্দুল্লাহ্ (রাযিঃ) তাদেরকে বলেছেন, রাসূলুল্লাহ‌্ (ﷺ) একবার ইয়াওমুন- নাহরে ইমামতি করলেন অতঃপর যখন তিনি খুতবা ও নামায হতে অবসর হলেন তখন তিনি দুটি দুম্বা চাইলেন এবং নিতে করলেন এবং “বিসমিল্লাহি আল্লাহু আকবার” বলে অতঃপর বললেন, “হে আল্লাহ্! আমার পক্ষ , আমার উম্মতের মধ্য হতে যে ব্যক্তি কুরবানী করতে পারে নি, তার পক্ষ হতে (কবুল করুন) ।”
كتاب الصيد والذبائح والأضاحي
6241 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، وَيَحْيَى بْنُ عَبْدِ اللهِ بْنِ سَالِمٍ , عَنْ عَمْرٍو مَوْلَى الْمُطَّلِبِ , عَنِ الْمُطَّلِبِ بْنِ عَبْدِ اللهِ، وَعَنْ رَجُلٍ، مِنْ بَنِي سَلِمَةَ أَنَّهُمَا حَدَّثَاهُ أَنَّ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ أَخْبَرَهُمَا أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صَلَّى لِلنَّاسِ يَوْمَ النَّحْرِ. [ص:178] فَلَمَّا فَرَغَ مِنْ خُطْبَتِهِ وَصَلَاتِهِ , دَعَا بِكَبْشٍ , فَذَبَحَهُ هُوَ بِنَفْسِهِ , وَقَالَ: «بِسْمِ اللهِ , وَاللهُ أَكْبَرُ , اللهُمَّ عَنِّي وَعَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي»

হাদীসের ব্যাখ্যা:

কুরবানী করার সময় রাসূলুল্লাহ ﷺ আল্লাহর কাছে এই বলে আরযি পেশ করতেন: আমার পক্ষ থেকে অথবা কুরবানী দানে আমার অসমর্থ উম্মাতের পক্ষ থেকে এই কুরবানী। স্পষ্টতই এটাই ছিল উম্মাতের প্রতি রাসূলুল্লাহ ﷺ -এর প্রগাঢ় স্নেহের প্রকাশ। তবে এর মর্ম এই নয় যে, তিনি সকল উম্মাতের পক্ষ থেকে অথবা অসমর্থ লোকদের পক্ষে কুরবানী করেছেন, তাই তাদের জন্য যথেষ্ট এবং তাদের আর কুরবানী করতে হবে না। বরং এর মর্ম হল, হে আল্লাহ্! কুরবানীর সাওয়াবে আমার সাথে আমার উম্মাতকেও অংশীদার কর। সাওয়াবে অংশীদার করা এক জিনিস, আর সবার পক্ষ থেকে কুরবানী আদায় হয়ে যাওয়া ভিন্ন জিনিস।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান