শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৪. উপহার ও সাদ্‌কা প্রদান সংক্রান্ত অধ্যায়

হাদীস নং: ৫৮৪৯
উপহার ও সাদ্‌কা প্রদান সংক্রান্ত অধ্যায়
কোন পুত্রকে বাদ দিয়ে যে ব্যক্তি তার অপর কোন পুত্রকে দান করে
৫৮৪৯। ইব্‌ন আবু দাউদ ….. শাবী বলেন, আমি হযরত নু'মানকে এই মিম্বরের ওপর বলতে শুনেছি, রাসূলুল্লাহ্(ﷺ) ইরশাদ করেনঃ তােমরা তােমাদের সন্তানদের মধ্যে দানের বেলায় ঠিক তদ্রপ সমতা অবলম্বন কর যেমন তােমরা এ কথা পছন্দ কর যে, তারা তােমাদের মধ্যে সদ্ব্যবহার ও দানে সমতা অবলম্বন করুক।
হাদীসটি ইমাম তাবারানী দীর্ঘ বর্ণনা করেছেন।

আবু জা'ফর (রাহঃ) বলেন : আলােচ্য হাদীসের মূল উদ্দেশ্য হলাে সন্তানদের মধ্যে দানের বেলায় সমতা অবলম্বন করার নির্দেশ প্রদান করা। যাতে তারা সকলেই সমান হয়ে যায়। কাউকে কিছু দেয়ার চুক্তি করা হলে তা বাতিল হয়ে যাবে, এমন কিছুই হাদীসের মধ্যে উল্লেখ করা হয়নি।
كتاب الهبة والصدقة
5849 - وَقَدْ حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ قَالَ: ثنا آدَمُ قَالَ: ثنا وَرْقَاءُ عَنِ الْمُغِيرَةِ عَنِ الشَّعْبِيِّ قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ عَلَى مِنْبَرِنَا هَذَا يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " سَوُّوا بَيْنَ أَوْلَادِكُمْ فِي الْعَطِيَّةِ كَمَا تُحِبُّونَ أَنْ يُسَوُّوا بَيْنَكُمْ فِي الْبِرِّ قَالَ أَبُو جَعْفَرٍ: كَأَنَّ الْمَقْصُودَ إِلَيْهِ فِي هَذَا الْحَدِيثِ الْأَمْرُ بِالتَّسْوِيَةِ بَيْنَهُمْ فِي الْعَطِيَّةِ لِيَسْتَوُوا جَمِيعًا فِي الْبِرِّ. وَلَيْسَ فِيهِ شَيْءٌ مِنْ ذِكْرِ فَسَادِ الْعَقْدِ الْمَعْقُودِ عَلَى التَّفْضِيلِ

হাদীসের ব্যাখ্যা:

এ হাদীস থেকে ফকীহদের একটি জামা‘আত এ কথা বুঝেছেন যে, পিতামাতার ইন্তিকালের পর উত্তরাধিকারের বেলায় যদিও কন্যাদের অংশ ছেলেদের তুলনায় অর্ধেক; কিন্তু পিতামাতার জীবদ্দশায় তাদের অংশ ভাইদের সমান। অতএব, পিতামাতার পক্ষ থেকে যা কিছু এবং যতটুকু ছেলেদেরকে দেওয়া হবে, এটাই এবং এতটুকুই মেয়েদেরকে দেওয়া হবে।
ব্যাখ্যা সূত্রঃ_ মা'আরিফুল হাদীস (মাওলানা মনযূর নোমানী রহ.)
tahqiqতাহকীক:তাহকীক চলমান