শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৭৭৮
আন্তর্জাতিক নং: ৫৭৭৯
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
সুদ প্রসঙ্গ
৫৭৭৮-৭৯। ইবরাহীম ইবন মারযূক ….. হযরত ইবন উমর (রাযিঃ) হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেন : এক দিরহাম এক দিরহামের বিনিময়ে বিক্রয় করো, অতিরিক্ত নয়। আর এক দীনার এক দীনারের বিনিময়ে বিক্রয় করো, কোন একটিকে অন্যটির চেয়ে বেশী দিও না। আর নগদের বিনিময়ে অনুপস্থিত বস্তু বিক্রয় করো না।
ইবন আবী রাওয়াদ- এর নাম আব্দুল আযীয আল-মক্কী। তিনি একজন সত্যবাদী এবং বড় ইবাদত গুযার রাবী। চার সুনান গ্রন্হকারই তার থেকে হাদীস বর্ণনা করেছেন। আর এই যে হাদীসের তিনি রাবী, ইমাম বাযযার সে হাদীসটি বর্ণনা করেছেন।
ইউনুস …… হযরত ইবন উমর (রাযিঃ) হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ) এর মাধ্যমে রাসূলুল্লাহ ﷺ হতে অনুরূপ বর্ণনা করেছেন।
এ হাদীসটি ইমাম মালিক তার মুওয়াত্তা গ্রন্থে এবং ইমাম মুসলিম তার সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন।

كتاب البيوع و الصرف
5778 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، عَنِ ابْنِ أَبِي دَاوُدَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «الدِّرْهَمُ بِالدِّرْهَمِ , لَا زِيَادَةَ , وَالدِّينَارُ بِالدِّينَارِ , وَلَا تَشِفُّوا بَعْضَهَا عَلَى بَعْضٍ , وَلَا تَبِيعُوا غَيْبًا مِنْهَا بِنَاجِزٍ»
5779 - حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي رِجَالٌ مِنْ أَهْلِ الْعِلْمِ , مِنْهُمْ مَالِكُ بْنُ أَنَسٍ , أَنَّ نَافِعًا، مَوْلَى ابْنِ عُمَرَ , حَدَّثَهُمْ , عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ