শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৭৭৩
আন্তর্জাতিক নং: ৫৭৭৫
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
সুদ প্রসঙ্গ
৫৭৭৩-৭৫। আবু বাকর ...... নাফে বলেন, ইবনে উমর (রাযিঃ)-এর নিকট রাফে ইবন খাদীজা (রাযিঃ) এর নিকট হতে বিক্রয় সম্পর্কে একটা হাদীস পৌঁছেছিলো। তাই তিনি তার নিকট গিয়ে হাদীসটি সম্পর্কে জিজ্ঞেস করলেন। তখন হযরত রাফে (রাযিঃ) বললেন: "আমার দু'কান হাদীসটি রাসূলুল্লাহ ﷺ কে বলতে শুনেছে, আর দু'চক্ষু রাসূলুল্লাহ ﷺ কে বলতে দেখেছে। তিনি বলেন: তোমরা এক দীনারের ওপর এক দীনার বেশী করো না। আর এক দিরহামের ওপর এক দিরহাম বেশী করো না এবং অনুপস্থিত বস্তুকে নগদের বিনিময়ে বিক্রয় করো না। যদিও সে তোমার নিকট এতটুকু সময় প্রার্থনা করে যে, সে তার দরজার চৌকাঠে প্রবেশ করবে।

ইবন মারযূক ...... নাফে' বলেন, আমি আব্দুল্লাহ ইবন উমর (রাযিঃ) এর সাথে আবু সাঈদ (রাযিঃ) এর নিকট গমন করলাম। অতঃপর তিনি অনুরূপ হাদীস বর্ণনা করলেন। অবশ্য তিনি وان استنظرك الخ কথাটি বলেন নি।
হাদীসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন।

বাহর ইবন নসর ..... হাম্মাদ ইবন সালামা উবাইদুল্লাহ হতে তার সনদে অনুরূপ বর্ণনা করেছেন।
ইমাম বাযযার তার মুসনাদ গ্রন্থে এরূপ বর্ণনা করেছেন।
كتاب البيوع و الصرف
75 - 5773 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا عُمَرُ بْنُ يُونُسَ، قَالَ: ثنا عَاصِمُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنِي زَيْدُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، قَالَ: مَشَى عَبْدُ اللهِ بْنُ عُمَرَ إِلَى رَافِعِ بْنِ خَدِيجٍ , فِي حَدِيثٍ بَلَغَهُ عَنْهُ فِي شَأْنِ الصَّرْفِ , فَأَتَاهُ , [ص:67] فَدَخَلَ عَلَيْهِ , فَسَأَلَهُ عَنْهُ فَقَالَ رَافِعٌ: سَمِعَتْهُ أُذُنَايَ , وَأَبْصَرَتْهُ عَيْنَايَ , رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «لَا تُشِفُّوا الدِّينَارَ عَلَى الدِّينَارِ , وَلَا الدِّرْهَمَ عَلَى الدِّرْهَمِ , وَلَا تَبِيعُوا غَائِبًا مِنْهَا بِنَاجِزٍ , وَإِنِ اسْتَنْظَرَكَ حَتَّى يَدْخُلَ عَتَبَةَ بَابِهِ»

حَدَّثَنَا ابْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَارِمٌ، قَالَ: ثنا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، قَالَ: انْطَلَقْتُ مَعَ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ إِلَى أَبِي سَعِيدٍ , فَذَكَرَ مِثْلَهُ , غَيْرَ قَوْلِهِ «وَإِنِ اسْتَنْظَرَكَ» إِلَى آخِرِ الْحَدِيثِ , فَإِنَّهُ لَمْ يَذْكُرْهُ

حَدَّثَنَا بَحْرُ بْنُ نَصْرٍ، قَالَ: ثنا أَسَدُ بْنُ مُوسَى، قَالَ: ثنا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عُبَيْدِ اللهِ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান