শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৭৬৮
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
সুদ প্রসঙ্গ
৫৭৬৮। ইবন আবু দাউদ ….. মালিক ইবন আবু আমের হযরত উসমান ইবন আফ্ফান (রাযিঃ) হতে বর্ণনা করেন, নবী ﷺ এরশাদ করেন: তোমরা দু-দীনারের বিনিময়ে এক দীনার এবং দু দিরহামের বিনিময়ে এক দিরহাম বিক্রয় করো না।
ইমাম মালিক তার মুওয়াত্তা গ্রন্থে এবং বাযযার তার মুসনাদ গ্রন্থে হাদীসটি বর্ণনা করেছেন।
كتاب البيوع و الصرف
5768 - مَا حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا [ص:66] يَعْقُوبُ بْنُ حُمَيْدِ بْنِ كَاسِبٍ , قَالَ: ثنا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ , قَالَ: ثنا مَالِكُ بْنُ أَنَسٍ , عَنْ مَوْلًى لَهُمْ , عَنْ مَالِكِ بْنِ أَبِي عَامِرٍ , عَنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «لَا تَبِيعُوا الدِّينَارَ بِالدِّينَارَيْنِ , وَلَا الدِّرْهَمَ بِالدِّرْهَمَيْنِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান