শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৭৬৫
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
সুদ প্রসঙ্গ
৫৭৬৩। মুহাম্মাদ ইবন আব্দুল্লাহ ইবন মায়মুন …… আতা হতে বর্ণিত, একবার হযরত আবু সাঈদ খুদরী (রাযিঃ): হযরত ইবন আব্বাস (রাযিঃ) কে জিজ্ঞেস করলেন, এই যে বক্তব্য, সোনাকে সোনার বিনিময়ে অতিরিক্ত প্রদান করে বিক্রয় করা জায়েয, এ কথা কি আপনি রাসূলুল্লাহ ﷺ হতে শুনেছেন, নাকি কিতাবুল্লাহর মধ্যে পেয়েছেন? জবাবে হযরত ইবন আব্বাস রা বললেন : আল্লাহর কিতাবে এ কথা আছে বলে তো আমি জানি না, তবে রাসূলুল্লাহ ﷺ বলেছেন কি না, তা তো আমার চেয়ে আপনারাই ভালো জানেন। কিন্তু উসামা ইবন যায়দ আমাকে বলেছেন, রাসূলুল্লাহ ﷺ ইরশাদ করেছেন : রিবা শুধু বাকী ক্রয় বিক্রয়ের মধ্যেই হয়।
كتاب البيوع و الصرف
5765 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ مَيْمُونٍ، قَالَ: ثنا الْوَلِيدُ، عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ عَطَاءٍ، أَنَّ أَبَا سَعِيدٍ الْخُدْرِيَّ، لَقِيَ ابْنَ عَبَّاسٍ فَقَالَ: أَرَأَيْتَ أَيْ أَخْبِرْنِي قَوْلَكَ فِي الصَّرْفِ يَعْنِي الذَّهَبَ بِالذَّهَبِ وَبَيْنَهُمَا فَضْلٌ , أَشَيْءٌ سَمِعْتَهُ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَوْ شَيْءٌ وَجَدْتَهُ فِي كِتَابِ اللهِ عَزَّ وَجَلَّ؟ فَقَالَ ابْنُ عَبَّاسٍ: أَمَّا كِتَابُ اللهِ عَزَّ وَجَلَّ فَلَا أَعْلَمُهُ , وَأَمَّا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْتُمْ أَعْلَمُ بِهِ مِنِّي. وَلَكِنْ حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّمَا الرِّبَا فِي النَّسِيئَةِ»
tahqiqতাহকীক:তাহকীক চলমান