শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৭৫৮
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১৩. জীব-জন্তু ঋণ গ্রহণ প্রসঙ্গ
৫৭৫৮। সুলাইমান ইবন শুআাইব কায়সায়ী বলেন, তারেক ইবন শিহাব বলেন, একবার যায়দ ইবন খুলায়দা, ইতরীম ইবন উরকূব এর সহিত কিছু যুবক উটের ব্যাপারে بيع سلف করলেন, প্রতিটি উট পঞ্চাশ দিরহামের বিনিময়ে। যখন উট পরিশোধ করার নির্দিষ্ট সময় উপস্থিত হলো তখন তিনি তার নিকট তা নেয়ার জন্য আগমন করলেন। উট দিতে অক্ষম হবার কারনে তিনি হযরত ইবন মাসউদ (রাযিঃ) এর নিকট কিছু অতিরিক্ত সময় নেবার জন্য আবেদন করলেন। কিন্তু তিনি তাকে এর থেকে নিষেধ করলেন এবং তাকে তার মূলধন ফিরিয়ে দিতে নির্দেশ দিলেন*।
كتاب البيوع و الصرف
5758 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ الْكَيْسَانِيُّ، قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ زِيَادٍ، قَالَ: ثنا شُعْبَةُ، عَنْ قَيْسِ بْنِ مُسْلِمٍ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، قَالَ: أَسْلَمَ زَيْدُ بْنُ خُلَيْدَةَ إِلَى عِتْرِيسِ بْنِ عُرْقُوبٍ فِي قَلَائِصَ , كُلُّ قَلُوصٍ بِخَمْسِينَ , فَلَمَّا حَلَّ الْأَجَلُ جَاءَ يَتَقَاضَاهُ , فَأَتَى ابْنَ مَسْعُودٍ يَسْتَنْظِرُهُ فَنَهَاهُ عَنْ ذَلِكَ , وَأَمَرَهُ أَنْ يَأْخُذَ رَأْسَ مَالِهِ
হাদীসের তাখরীজ (সূত্র):
* হাদীসের রাবী তারেক ইবন শিহাব আল-বাজলী কূফী, নবী ﷺ কে দেখেছেন, কিন্তু তার থেকে শুনেন নি। এবং একই হাদিসের রাবী যায়িদ ইবন খুলায়দা আল ইয়াশকুরীকে ইবন হাব্বান ثقه রাবীদের অর্ন্তভুক্ত বলে উল্লেখ করেছেন। এছারা ইতরাম ইবন উরকবকেও তিনি ثقه তাবিঈগনের মধ্যে গন্য করেছেন।