শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৭১৯
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৭১৯। আলী ইবন মা'বাদ বলেন, ..... সালেম ইবন আব্দিল্লাহ্ বলেন, আমি আব্দুল্লাহ্ ইবন উমার (রাযিঃ)-কে বলতে শুনেছি, আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-কে বলতে শুনেছি, তিনি বলেন, যে ব্যক্তি শিকারী কুকুর কিংবা গবাদি পশু প্রহরার জন্য পালিত কুকুর ব্যতীত অন্য কোন কুকুর পালন করবে, প্রতিদিন তার ছাওয়াব হতে দু'ক্বীরাত পরিমাণ হ্রাস পেতে থাকে।
كتاب البيوع و الصرف
5719 - مَا حَدَّثَنَا عَلِيُّ بْنُ مَعْبَدٍ , قَالَ: ثنا مَكِّيُّ بْنُ إِبْرَاهِيمَ , قَالَ: ثنا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ قَالَ: سَمِعْتُ سَالِمَ بْنَ عَبْدِ اللهِ يَقُولُ: سَمِعْتُ ابْنَ عُمَرَ يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ «مَنِ اقْتَنَى كَلْبًا إِلَّا كَلْبًا ضَارِيًا بِالصَّيْدِ , أَوْ كَلْبَ مَاشِيَةٍ , فَإِنَّهُ يَنْقُصُ مِنْ أَجْرِهِ كُلَّ يَوْمٍ قِيرَاطَانِ»