শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৭১৪
আন্তর্জাতিক নং: ৫৭১৫
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৭১৪-১৫। আবু বকরা ও মুহাম্মাদ খুযায়মা বলেন ...... সালেম ইবন আব্দিল্লাহ হযরত আবু রাফে' হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আমাকে কুকুর হত্যা করার জন্য নির্দেশ দিলেন। আমি হত্যা করার জন্য বের হলাম, কোন কুকুর দেখলেই আমি তা হত্যা করতাম, এমনকি হত্যা করতে করতে অমুক স্থানে এলাম, যার নাম তিনি উল্লেখ করেছিলেন। সেখানে এসে দেখি একটি কুকুর ঘরের নিকট দিয়ে ঘুরছে। আমি সেটাকে হত্যা করতে উদ্যত হলেই ঘরের ভিতর হতে একজন মানুষ চিৎকার দিয়ে বললো, হে আল্লাহর বান্দা তুমি কি করতে চাচ্ছ? আমি বললাম, আমি এই কুকুরটি হত্যা করতে চাচ্ছি। তখন সে বললো, আমি একজন মহিলা এক ফাঁকা বাড়ীতে বসবাস করি, এই কুকুরই হিংস্র পশু তাড়ায় এবং কোন আগন্তুক সম্পর্কে আমাকে অবগত করে। তুমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট গিয়ে আমার এ অবস্থার কথা তাঁর নিকট আলোচনা কর। অতঃপর আমি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট গিয়ে তার অবস্থার কথা আলোচনা করার পরও তিনি আমাকে সেটা হত্যা করার নির্দেশ দিলেন।
كتاب البيوع و الصرف
5714 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ، قَالَ: ثنا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ ح

5715 - وَحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، وَصَالِحُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَا: ثنا الْقَعْنَبِيُّ، قَالَا: ثنا يَعْقُوبُ بْنُ مُحَمَّدِ بْنِ طَحْلَاءَ، عَنْ أَبِي الرِّجَالِ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ، عَنْ أَبِي رَافِعٍ، قَالَ: أَمَرَنِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِقَتْلِ الْكِلَابِ. فَخَرَجْتُ أَقْتُلُهَا , لَا أَرَى كَلْبًا إِلَّا قَتَلْتُهُ , حَتَّى أَتَيْتُ مَوْضِعَ كَذَا , وَسَمَّاهُ , فَإِذَا فِيهِ كَلْبٌ يَدُورُ بِبَيْتٍ , فَذَهَبْتُ لِأَقْتُلَهُ. فَنَادَانِي إِنْسَانٌ مِنْ جَوْفِ الْبَيْتِ: يَا عَبْدَ اللهِ , مَا تُرِيدُ أَنْ تَصْنَعَ؟ قُلْتُ: إِنِّي أُرِيدُ أَنْ أَقْتُلَ هَذَا الْكَلْبَ. قَالَتْ: إِنِّي امْرَأَةٌ بِدَارِ مَضْيَعَةٍ وَإِنَّ هَذَا الْكَلْبَ يَطْرُدُ عَنِّي السِّبَاعَ , وَيُؤْذِنُنِي بِالْجَائِي , فَائْتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاذْكُرْ لَهُ ذَلِكَ. فَأَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ ذَلِكَ لَهُ , فَأَمَرَنِي بِقَتْلِهِ
tahqiqতাহকীক:তাহকীক চলমান