শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৬৯৯
আন্তর্জাতিক নং: ৫৭০১
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৬৯৯-০১। ফাহদ বলেন, …… আ'মাশ আবু সুফিয়ান হতে বর্ণনা করেন, তিনি হযরত জাবির (রাযিঃ) হতে এবং তিনি বার বার তাঁর থেকে নিশ্চিত হয়েছেন, তিনি (হযরত জাবির রা) নবী (ﷺ) হতে বর্ণনা করেন, তিনি কুকুর ও বিড়ালের মূল্য গ্রহণ করতে নিষেধ করেছেন।
রাবী' আল মুয়াযযিন বলেন, ……. আবু সুফিয়ান হযরত জাবির (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।
ইবন আবী দাউদ .....জাবের (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেন।
রাবী' আল মুয়াযযিন বলেন, ……. আবু সুফিয়ান হযরত জাবির (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।
ইবন আবী দাউদ .....জাবের (রাযিঃ) থেকে অনুরূপ বর্ণনা করেন।
كتاب البيوع و الصرف
5701 - 5699 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: ثنا عُمَرُ بْنُ حَفْصٍ، قَالَ: ثنا أَبِي، عَنِ الْأَعْمَشِ، قَالَ: حَدَّثَنِي أَبُو سُفْيَانَ، عَنْ جَابِرٍ، أَثْبَتَهُ مَرَّةً وَمَرَّةً , شَكَّ فِي أَبِي سُفْيَانَ , عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ وَالسِّنَّوْرِ
حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، قَالَ: ثنا أَسَدٌ، قَالَ: ثنا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ , وَلَمْ يَشُكَّ
حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ، قَالَ: ثنا عَبْدُ الْغَفَّارِ بْنُ دَاوُدَ، قَالَ: ثنا ابْنُ لَهِيعَةَ، عَنْ أَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

হাদীসের তাখরীজ (সূত্র):
* মারূফ ইবন সুওয়াইদ আল মিসরী এ হাদীসের একজন গ্রহণযোগ্য রাবী। হাদীসটি আবূ দাউদ ও বায়হাক্বী বর্ণনা করেছেন ।