শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৬৯৪
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৬৯৪। রাবী' আল মুয়াযযিন ও নসর ইবন মারযূক বলেন, আসিম ইবন যামরা হযরত আলী (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী (ﷺ) কুকুরের বিক্রয় মূল্য হতে নিষেধ করেছেন।*
كتاب البيوع و الصرف
5694 - حَدَّثَنَا رَبِيعٌ الْمُؤَذِّنُ، وَنَصْرُ بْنُ مَرْزُوقٍ قَالَا: ثنا أَسَدٌ، قَالَ: ثنا عَبْدُ الْمَجِيدِ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ خُبَيْبِ بْنِ أَبِي ثَابِتٍ، عَنْ عَاصِمِ بْنِ ضَمْرَةَ، عَنْ عَلِيٍّ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ

হাদীসের তাখরীজ (সূত্র):

* হাবীব ইবন আবী সাবিত, আসাদী কূফী, একজন নির্ভরযোগ্য রাবী ও উঁচু মাপের ফক্বীহ ছিলেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান