শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৬৯০
আন্তর্জাতিক নং: ৫৬৯২
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১২. কুকুর বিক্রয়ের মূল্য প্রসঙ্গ
৫৬৯০-৯২। ইউনুস বলেন, ..... হিশাম হযরত আবু মাসউদ (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী (ﷺ) কুকুরের বিক্রয় মূল্য, ব্যভিচারিণী মহিলার বিনিময় এবং ভাগ্যগণনাকারীর পারিশ্রমিক গ্রহণ করতে নিষেধ করেছেন।*
ইউনুস বলেন, ….. যুহরী হতে বর্ণনা করেন, তিনি নিজস্ব সনদে অনুরূপ বর্ণনা করেছেন।
ইউনুস বলেন, …… আবু বকর হযরত আবু মাসউদ হতে বর্ণনা করেন, তিনি বলেন, নবী (ﷺ) ইরশাদ করেন, তিনটি বস্তু হারাম, অতঃপর তিনি অনুরূপ বর্ণনা করেন।

كتاب البيوع و الصرف
بَابُ ثَمَنِ الْكَلْبِ
92 - 5690 - حَدَّثَنَا يُونُسُ قَالَ: ثنا سُفْيَانُ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْحَارِثِ بْنِ هِشَامٍ , عَنْ أَبِي مَسْعُودٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ ثَمَنِ الْكَلْبِ , وَمَهْرِ الْبَغِيِّ , وَحُلْوَانِ الْكَاهِنِ [ص:52]
حَدَّثَنَا يُونُسُ قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ قَالَ: أَخْبَرَنِي مَالِكٌ , عَنِ الزُّهْرِيِّ , فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ
حَدَّثَنَا يُونُسُ، قَالَ: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، قَالَ: أَخْبَرَنِي يُونُسُ، عَنِ ابْنِ شِهَابٍ، عَنْ أَبِي بَكْرٍ، عَنْ أَبِي مَسْعُودٍ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «ثَلَاثٌ هُنَّ سُحْتٌ» أَيْ حَرَامٌ , ثُمَّ ذَكَرَ مِثْلَهُ

হাদীসের তাখরীজ (সূত্র):
* আবূ বকর ইবন আব্দির রহমান আল মাখযূমী আল-মাদানী একজন নির্ভরযোগ্য রাবী। তিনি একজন ফক্বীহ ও আবিদ। আবূ মাসঊস উকবা ইবন আর আনসারী একজন বদরী সাহাবী ছিলেন, হাদীসটি ইমাম বুখারী মুসলিম ও বায়হাক্বী বর্ণনা করেছেন।