শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৬৮৮
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১১. মক্কার জমীন বিক্রয় করা ও ভাড়া দেয়া
৫৬৮৮। ইবরাহীম ইবন মারযূক বলেন, ….. আবু হুসাইন হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি ইতিকাফ করার ইচ্ছা করলাম। অতঃপর আমি সাঈদ ইবন জুবাইর (রাযিঃ) কে জিজ্ঞাসা করলাম, তখন আমি মক্কায় অবস্থান করছিলাম। তিনি বললেন, أَنْتَ عَاكِفٌ অর্থাৎ তুমি তো ই'তিকাফ করছ। অতঃপর তিনি سَوَاءً الْعَاكِفُ فِيهِ وَالْبَادِ তিলাওয়াত করলেন।*
كتاب البيوع و الصرف
5688 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو حُذَيْفَةَ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ أَبِي حُصَيْنٍ، قَالَ: أَرَدْتُ أَنْ أَعْتَكِفَ، فَسَأَلْتُ سَعِيدَ بْنَ جُبَيْرٍ وَأَنَا بِمَكَّةَ فَقَالَ: أَنْتَ عَاكِفٌ , ثُمَّ قَرَأَ {سَوَاءً الْعَاكِفُ فِيهِ وَالْبَادِ} [الحج: 25]
হাদীসের তাখরীজ (সূত্র):
* হাদীসের সনদে আবূ হুযায়ফা মূসা ইবন মাসউদ নাহদী একজন সত্যবাদী রাবী। এছাড়া একই হাদীসের রাবী আবূ হাসান, উসমান ইবন আসিম একজন ثقه রাবী।