শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৬৭৭
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১১. মক্কার জমীন বিক্রয় করা ও ভাড়া দেয়া
৫৬৭৭। ইবরাহীম ইবন মারযূক বলেন, ….. আলকামা ইবন নায়লা হতে বর্ণিত। তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) আবু বকর উমার ও উসমান (রাযিঃ)-এর ইন্তেকাল হলো আর তখন মক্কার বাড়ী-ঘরকে বলা হতো 'সাওয়াইব', যার প্রয়োজন সে বসবাস করত। প্রয়োজন না হলে অন্যকে বসবাস করতে দিত।*
كتاب البيوع و الصرف
5677 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا أَبُو عَاصِمٍ، عَنْ عُمَرَ بْنِ سَعِيدٍ، عَنِ ابْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَلْقَمَةَ بْنِ [ص:49] نَضْلَةَ - بِفَتْحِ وَسُكُونِ الْمُعْجَمَةِ - قَالَ تُوُفِّيَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَبُو بَكْرٍ وَعُمَرُ وَعُثْمَانُ , وَرِبَاعُ مَكَّةَ تُدْعَى السَّوَائِبَ مَنِ احْتَاجَ سَكَنَ , وَمَنِ اسْتَغْنَى أَسْكَنَ
হাদীসের তাখরীজ (সূত্র):
* হাদীসের রাবী আব্দুল্লাহ্ ইবন আমর দ্বারা ইবন আছ (রা) উদ্দেশ্য। একই হাদীসের রাবী' ইবন আবী সুলায়মান দ্বারা উসমান আল-মক্কী উদ্দেশ্য। যিনি মক্কার ক্বাযী ছিলেন এবং তিনি একজন ثقة রাবী।