শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৬৭০
আন্তর্জাতিক নং: ৫৬৭১
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১০. যে বিক্রয়ে এমন শর্ত আরোপ করা হয়, যা তার অংশ নয়
৫৬৭০-৭১। হাসান ইবন আব্দিল্লাহ্ ইবন মনসুর বলেন, …… আমর ইবন শুআইব তার পিতার মাধ্যমে তাঁর দাদা হতে বর্ণনা করেন, রাসূলুল্লাহ্ (ﷺ) বিক্রয়ের মধ্যে দুটি শর্ত করতে এবং একত্রে ঋণ দেয়া ও বিক্রয় করা হতে নিষেধ করেছেন।*

মুহাম্মাদ ইবন খুযায়মা বলেন, …… আমর ইবন শুআইব তার পিতা হতে তিনি তার দাদা হতে, তিনি নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।*
كتاب البيوع و الصرف
5670 - حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَبْدِ اللهِ بْنِ مَنْصُورٍ، قَالَ: ثنا الْهَيْثَمُ بْنُ جَمِيلٍ، قَالَ: ثنا هُشَيْمٌ، عَنْ عَبْدِ الْمَلِكِ بْنِ أَبِي سُلَيْمَانَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ شَرْطَيْنِ فِي بَيْعٍ , وَعَنْ سَلَفٍ وَبَيْعٍ "

5671 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ خُزَيْمَةَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ، قَالَ: أَخْبَرَنَا هَمَّامٌ، عَنْ عَامِرٍ الْأَحْوَلِ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَهُ

হাদীসের তাখরীজ (সূত্র):

* হায়সামা ইবন জামাল একজন ثقة রাবী ।

** হাদীসের রাবী আমের ইবন আব্দিল ওয়াহিদ একজন সত্যবাদী রাবী
tahqiqতাহকীক:তাহকীক চলমান