শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৬৬০
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১০. যে বিক্রয়ে এমন শর্ত আরোপ করা হয়, যা তার অংশ নয়
৫৬৬০। ইবরাহীম ইবন মারযূক বলেন, .... আসওয়াদ হযরত আয়েশা (রাযিঃ) হতে বর্ণনা করেন, “একবার তিনি হযরত বারীরা (রাযিঃ)-কে ক্রয় করে আযাদ করার ইচ্ছা করলেন। তখন তার মনীবরা তার ولاء এর শর্ত করল। হযরত আয়েশা (রাযিঃ) বিষয়টি রাসূলুল্লাহ্ (ﷺ)-এর নিকট আলোচনা করলে তিনি বললেন, তুমি তাকে ক্রয় করে আযাদ করে দাও। ولاء তো তারই হবে, যে তাকে আযাদ করবে।
كتاب البيوع و الصرف
5660 - وَحَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ قَالَ: ثنا بِشْرُ بْنُ عُمَرَ , قَالَ: ثنا شُعْبَةُ , عَنِ الْحَكَمِ , عَنْ إِبْرَاهِيمَ , عَنِ الْأَسْوَدِ , عَنْ عَائِشَةَ أَنَّهَا أَرَادَتْ أَنْ تَشْتَرِيَ بَرِيرَةَ فَتُعْتِقَهَا , فَاشْتَرَطَ مَوَالِيهَا وَلَاءَهَا. فَذَكَرَتْ ذَلِكَ لِرَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «اشْتَرِيهَا فَأَعْتِقِيهَا , فَإِنَّمَا الْوَلَاءُ لِمَنْ أَعْتَقَ»