শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৬৪৩
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৯. যা বিক্রয় করা হতে নিষেধ করা হয়েছে যাবত না তা কবযা করা হবে
৫৬৪৩। নসর ইবন মারযূক বলেন, …… আব্দুল্লাহ্ ইবন দীনার হযরত ইবন উমার (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) ইরশাদ করেন, যে ব্যক্তি খাদ্যসামগ্রী ক্রয় করল, সে যেন তা বিক্রয় না করে যাবত না সে কবযা করে।**
كتاب البيوع و الصرف
5643 - حَدَّثَنَا نَصْرُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا عَلِيُّ بْنُ مَعْبَدٍ، قَالَ: ثنا إِسْمَاعِيلُ بْنُ جَعْفَرٍ، عَنْ عَبْدِ اللهِ بْنِ دِينَارٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ «مَنِ اشْتَرَى طَعَامًا فَلَا يَبِيعُهُ , حَتَّى يَقْبِضَهُ»
হাদীসের তাখরীজ (সূত্র):
** ইসমাঈল ইবন জা'ফর ইবন আবিল কাসীর আনসারী একজন নির্ভরযোগ্য রাবী। হাদীসটি ইবন ওহব তার মুসনাদ গ্রন্থে বর্ণনা করেছেন।