শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৬৩২
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৮. কেউ ফল ক্রয় করে কবয করার পর তা বিপদ গ্রস্ত হলে
৫৬৩২। বাককার ইব্ন কুতায়বা বলেন, ..... হযরত জাবির ইব্ন আব্দুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেনঃ নবী (ﷺ) ক্ষতিগ্রস্ত মাল (এর মূল্য) রহিত করতে নির্দেশ দিয়েছেন।

আলোচনা

আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেনঃ একদল উলামা-ই কিরাম -* আলোচ্য হাদীসে যে الجوائح শব্দের উল্লেখ করা হয়েছে, এবং নবী (ﷺ) তা রহিত করার নির্দেশ প্রদান করেছেন, তাদের মতে তা দ্বারা ঐসব ফল উদ্দেশ্য যা কোন ব্যক্তি ক্রয় করার পর তা সে কবযা করে এবং উক্ত ক্রেতার হাতেই কোন বিপদ তাতে আঘাত হানে এবং তার এক-তৃতীয়াংশ বা তার চেয়ে বেশী নষ্ট হয়ে যায়। তারা বলেন, এই বিপদই ক্রেতার নিকট হতে উক্ত বিপদগ্রস্ত ফলের মূল্য বাতিল করে দেয়। তারা একথাও বলেন, ক্রেতার নিকট হতে যদি এক তৃতীয়াংশের কম বিপদগ্রস্ত হয়ে নষ্ট হয় তবে সে ক্ষেত্রে তা ক্রেতার মাল হতেই নষ্ট হবে। আর তার মূল্য কম হোক, কিংবা বেশী-ক্রেতার থেকে রহিত হবেনা। তারা বলেন, তাদের এ বক্তব্য রাসূলুল্লাহ (ﷺ) হতে বর্ণিত অন্য এক হাদীসের অনুরূপ। অতঃপর তারা উল্লেখ করেন।
كتاب البيوع و الصرف
5632 - حَدَّثَنَا بَكَّارُ بْنُ قُتَيْبَةَ، قَالَ: ثنا إِبْرَاهِيمُ بْنُ أَبِي الْوَزِيرِ، قَالَ: ثنا سُفْيَانُ، عَنْ حُمَيْدٍ الْأَعْرَجِ، عَنْ سُلَيْمَانَ بْنِ عَتِيقٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَرَ بِوَضْعِ الْجَائِحَةِ قَالَ أَبُو جَعْفَرٍ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ مَعْنَى هَذِهِ الْجَوَائِحِ الَّتِي أَمَرَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِوَضْعِهَا , هِيَ الثِّمَارُ , يَبْتَاعُهَا الرَّجُلُ فَيَقْبِضُهَا , فَيُصِيبُهَا فِي يَدِهِ جَائِحَةٌ , فَيَذْهَبُ بِثُلُثِهَا فَصَاعِدًا. قَالُوا: فَذَلِكَ يُبْطِلُ ثَمَنَهَا عَنِ الْمُشْتَرِي. قَالُوا: وَمَا أَصَابَهَا , فَأَذْهَبَ بِشَيْءٍ مِنْهَا دُونَ ثُلُثِهَا , ذَهَبَ ذَلِكَ مِنْ مَالِ الْمُشْتَرِي , وَلَمْ يَبْطُلْ عَنْهُ مِنْ ثَمَنِهِ شَيْءٌ , قَلِيلٌ وَلَا كَثِيرٌ. قَالُوا: وَهَذَا مِثْلُ الْحَدِيثِ الْآخَرِ الْمَرْوِيِّ عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

হাদীসের তাখরীজ (সূত্র):

*আল্লামা আইনী বলেন, এ সমস্ত উলামা-ই কিরাম দ্বারা ইমাম মালেক, পুরাতন মত অনুসারে ইমাম শাফেঈ, আহমদ ও একদল মুহাদ্দিসীনে কিরাম উদ্দেশ্য। তবে তাদের মাঝেও বিরোধ রয়েছে। ইমাম মালেক ও শাফেঈ (র) বলেন, ক্রয় করা ফলের এক তৃতীয়াংশ কিংবা তার চেয়ে বেশী ক্ষতিগ্রস্ত ও নষ্ট হলে কেবল সে ক্ষেত্রে ক্রেতার নিকট হতে তার মূল্য রহিত হবে। এক তৃতীয়াংশ ক্ষতিগ্রস্ত না হলে সে ক্ষেত্রে কোন বিবেচনাই করা হবেনা। ইমাম আহমদ ও এক বক্তব্য অনুসারে ইমাম শাফেঈ (র) বলেন, ক্ষতিগ্রস্ত ফলের পরিমাণ যাই হোক না কেন, এ পরিমাণ ফলের মূল্য রহিত করা হবে।
tahqiqতাহকীক:তাহকীক চলমান