শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৬১১
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৭. আরায়া প্রসঙ্গ
৫৬১১। ইসমাঈল ইব্ন ইয়াহইয়া বলেন, ..... সাহল ইব্ন আবী হাসমা (রাযিঃ) হতে বর্ণিত, রাসূলুল্লাহ (ﷺ) গাছে ঝুলন্ত ফল (খেজুর) শুকনো খেজুরের বিনিময়ে বিক্রয় করতে নিষেধ করেছেন। তবে তিনি আরিয়ার ব্যাপারে অনুমতি প্রদান করেছেন, যে আনুমানিক (গাছের খেজুরের) ঐ পরিমাণ শুকনো খেজুরের বিনিময়ে গাছের খেজুর বিক্রয় করা যাবে, যা আরিয়ার মালিক 'কুতাব' আকারে আহার করবে।
كتاب البيوع و الصرف
5611 - حَدَّثَنَا إِسْمَاعِيلُ بْنُ يَحْيَى، قَالَ: ثنا مُحَمَّدُ بْنُ إِدْرِيسَ، عَنْ سُفْيَانَ، عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ، عَنْ بُشَيْرِ بْنِ يَسَارٍ، [ص:30] عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الثَّمَرِ بِالتَّمْرِ , إِلَّا أَنَّهُ رَخَّصَ فِي الْعَرِيَّةِ أَنْ يُبَاعَ بِخَرْصِهَا مِنَ التَّمْرِ , يَأْكُلُهَا أَهْلُهَا رُطَبًا