শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৬০৮
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৭. আরায়া প্রসঙ্গ
৫৬০৮। রাবী'উল জীযী বলেন, ..... হযরত জাবির (রাযিঃ) হতে বর্ণিত, তিনি বলেন, রাসুলুল্লাহ্ (ﷺ) গাছের ফল বিক্রয় করতে নিষেধ করেছেন। যাবত না তা খাবার যোগ্য হয়। তিনি আরো বলেন, গাছের কোন ফল দিরহাম ও দীনার ব্যতীত বিক্রয় করা যাবেনা। কিন্তু আরায়া বিক্রয় করা যাবে। কারণ রাসূলুল্লাহ (ﷺ) এ ব্যাপারে অনুমতি প্রদান করেছেন।
كتاب البيوع و الصرف
5608 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ، قَالَ: ثنا سَعِيدُ بْنُ كَثِيرِ بْنِ عُفَيْرٍ، قَالَ: ثنا يَحْيَى بْنُ أَيُّوبَ، عَنِ ابْنِ جُرَيْجٍ، عَنْ عَطَاءٍ، وَأَبِي الزُّبَيْرِ، عَنْ جَابِرٍ، رَضِيَ اللهُ تَعَالَى عَنْهُ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ بَيْعِ الثَّمَرِ حَتَّى يُطْعَمَ وَقَالَ: لَا يُبَاعُ شَيْءٌ مِنْهُ إِلَّا بِالدَّرَاهِمِ وَالدَّنَانِيرِ , إِلَّا الْعَرَايَا , فَإِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْخَصَ فِيهَا