শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৫৯৮
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৯৮। মুহাম্মাদ ইব্ন আব্দিল্লাহ ইব্ন আব্দিল হাকাম বলেন ..... হযরত যায়েদ ইব্ন সাবিত বলতেন রাসূলুল্লাহ (ﷺ) - এর যুগে লোকেরা ফল ক্রয়-বিক্রয় করত। অতঃপর যখন লোকেরা ফল কাটত এবং (বাগানের মালিকের জন্য) ফলের মূল্য তলব করার সময় উপস্থিত হত, তখন ক্রেতা ধবলত, ফলে তো পচন ধরেছে, ফলতো নষ্ট হয়ে কালো বর্ণ হয়েছে। এবং ফসলে তো মুরাক ও কুশাম (দু প্রকার ফসলের রোগ) রোগে আক্রন্ত হয়েছে। এসব এমন কিছু প্রকৃতিক বিপদ, যাতে ফল ও ফসল আক্রন্ত হবার কারণে ক্রেতারা ফলের মূল্য না দেয়ার ব্যাপারে ঝগড়া ও বিপদের সৃষ্টি করে।قشام এমন এক রোগ, যা দ্বারা খেজুর আক্রান্ত হলে তা আর রুতাব-এ পরিণত হয়না। হযরত যায়েদ সাবিত বলেন, রাসূলুল্লাহ্ (ﷺ) -এর নিকট তাদের ঝগড়া বিবাদের পরিমাণ বেড়ে গেল। তখন তিনি পরামর্শ হিসেবে তাদেরকে বললেন, তোমরা উপযোগিতার পূর্বে ফল ক্রয়-বিক্রয় করনা। এ হাদীস প্রমাণ করে যে আমরা অনুচ্ছেদের শুরুতে উপযোগিতার পূর্বে ফল বিক্রয়ের নিষিদ্ধতার যে হাদীস বর্ণনা করেছি, তার মর্ম এ ছাড়া অন্য কিছু নয়।
كتاب البيوع و الصرف
5598 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الْحَكَمِ، قَالَ: أَخْبَرَنَا أَبُو زُرْعَةَ وَهْبُ اللهِ، عَنْ يُونُسَ بْنِ يَزِيدَ، قَالَ: قَالَ أَبُو الزِّنَادِ كَانَ عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ يُحَدِّثُ عَنْ سَهْلِ بْنِ أَبِي حَثْمَةَ الْأَنْصَارِيِّ، أَنَّهُ أَخْبَرَهُ أَنَّ زَيْدَ بْنَ ثَابِتٍ كَانَ يَقُولُ: كَانَ النَّاسُ فِي عَهْدِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَبَايَعُونَ الثِّمَارَ. فَإِذَا جَاءَ الْبَائِعُ وَحَضَرَهُ لِلتَّقَاضِي. قَالَ الْمُبْتَاعُ إِنَّهُ أَصَابَ الثَّمَرَ الْعَفَنُ الرَّمَادُ , أَصَابَهُ مُرَاقٌ أَوْ أَصَابَهُ قُشَامٌ عَاهَاتٌ يَحْتَجُّونَ بِهَا , وَالْقُشَامُ: شَيْءٌ يُصِيبُهُ , حَتَّى لَا يَرْطُبَ. قَالَ: فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، لَمَّا كَثُرَتْ عِنْدَهُ الْخُصُومَةُ فِي ذَلِكَ، «لَا تَتَبَايَعُوا , حَتَّى يَبْدُوَ صَلَاحُ الثَّمَرِ» كَالْمَشُورَةِ يُشِيرُ بِهَا , لِكَثْرَةِ خُصُومَتِهِمْ فَدَلَّ مَا ذَكَرْنَا أَنَّ مَا رَوَيْنَا فِي أَوَّلِ هَذَا الْبَابِ , عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ نَهْيِهِ عَنْ بَيْعِ الثِّمَارِ , حَتَّى يَبْدُوَ صَلَاحُهَا , إِنَّمَا كَانَ هَذَا عَلَى الْمَعْنَى , لَا عَلَى مَا سِوَاهُ