শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৫৯৫
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৯৫। ইয়াযীদ ইব্ন সিনান বলেন, ..... হযরত ইব্ন উমার (রাযিঃ) বলেন, আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -কে বলতে শুনেছি, যে ব্যক্তি খেজুর গাছ সংস্কারের পরে খেজুর গাছ ক্রয় করে তার ফল হবে বিক্রেতার। অবশ্য ক্রেতা শর্ত করলে তার হবে। আর যে ব্যক্তি কোন গোলাম ক্রয় করল, তার মালও হবে বিক্রেতার, তবে যদি ক্রেতা শর্ত করে তবে তার হবে।
كتاب البيوع و الصرف
5595 - حَدَّثَنَا يَزِيدُ بْنُ سِنَانٍ، قَالَ: ثنا أَبُو صَالِحٍ، قَالَ: حَدَّثَنِي اللَّيْثُ، قَالَ: حَدَّثَنِي ابْنُ شِهَابٍ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ «مَنْ بَاعَ نَخْلًا بَعْدَ أَنْ يُؤَبَّرَ , فَثَمَرَتُهَا لِلَّذِي بَاعَهَا إِلَّا أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ , وَمَنْ بَاعَ عَبْدًا , فَمَالُهُ لِلَّذِي بَاعَهُ إِلَّا أَنْ يَشْتَرِطَ الْمُبْتَاعُ»