শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৫৯১
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৬. অনুচ্ছেদঃ ফল পরিপক্ক হবার পূর্বে বিক্রয় করা প্রসঙ্গ
৫৫৯১। ইবরাহীম ইব্ন মারযূক বলেন......আবুল বুখতরী হতে বর্ণিত, তিনি বলেন, একবার আমি গাছের খেজুর বিক্রয় করা সম্পর্কে হযরত ইব্ন আব্বাস (রাযিঃ)-কে জিজ্ঞাসা করলে তিনি বললেন, রাসূলুল্লাহ্ (ﷺ) গাছের ঝুলন্ত খেজুর বিক্রয় করতে নিষেধ করেছেন, যাবত না আমরা তা থেকে খেতে পারি (অথবা বলেছেন) যাবত না তা হতে খাওয়া যায়।
كتاب البيوع و الصرف
5591 - حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ مَرْزُوقٍ، قَالَ: ثنا وَهْبٌ، وَأَبُو الْوَلِيدِ، قَالَا: ثنا شُعْبَةُ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ أَبِي الْبَخْتَرِيِّ، قَالَ: سَأَلْتُ ابْنَ عَبَّاسٍ عَنْ بَيْعِ النَّخْلِ، فَقَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ بَيْعِ النَّخْلِ , حَتَّى نَأْكُلَ مِنْهُ , أَوْ حَتَّى يُؤْكَلَ مِنْهُ
tahqiqতাহকীক:তাহকীক চলমান