শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ
১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
হাদীস নং: ৫৫১৭
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৩. আমদানি মাল ধরা
৫৫১৭। আবু বাকরা বাককার ইব্ন কুতায়বা ও মুহাম্মাদ ইব্ন শাযান* বলেন, হিলাল** ইবন ইয়াহয়া ইবন মুসলিম . হযরত আলক্বামা ইবন ওয়াক্কাস লাইসী বলেন, আকবার তালহা ইবন উবায়দিল্লাহ হযরত উসমান ইবন আফফান(রাযিঃ)হতে কিছু মাল ক্রয় করলেন, তখন হযরত উসমান (রা- কে বলা হলো, আপনাকে তো ঠকানো হয়েছে। তখন হযরত উসমানের এ মাল ছিল কুফায়, যা এখন হযরত তালহা (রাযিঃ)এর মাল বলে বিবেচিত। তখন হযরত উসমান (রাযিঃ)বলেন, আমার তা خيار رؤية রয়েছে, কারণ, আমি এমন জিনিস বিক্রয় করেছি, যা আমি দেখিনি । তখন হযরত তালহা বলরেন, বরং আামর ইখতিয়ার রয়েছে কারণ আমি এমন বস্তু ক্রয় করেছি, যা আমি দেখিনি। অতঃপর তারা দুজনই এ ব্যাপারে হযরত জুবাইর ইবন মুতইম (রা- কে সালিস মেনে নিলেন। তিনি ফায়সালা দিলেন যে, ইখতিয়ার তালহা (রাযিঃ)এর প্রাপ্য, উসমান (রাযিঃ)- এর কোন ইখাতিয়ার নেই।
আর এ ব্যাপারে মুতাওয়াতির সুত্রে হাদীস বর্নিত হয়েচে। যদিও তার বেশীর ভঅগ হাদীস মুনক্বাতী منقطع (তবুও তা গ্রহণযোগ্য)। কারণ, তার বিপরীত কোন মুত্তাছিল متصل হাদীস বর্ণিত হয়নি। আর এখানে অন্য একটি দলীলও রয়েচে। আর তাএই যে, হযরত আবু হুরায়রা (রাযিঃ) কর্তৃক বর্ণিত হাদীস সাসূলুল্লাহ (সা.) শহরের বাইরে ধৃত বিক্রেতার জন্য ইখতিয়ার প্রদান করেছেন, যখন সে শহরে প্রবেশ করে তার বিক্রীত মালের সটিক দাম জানতে পারবে। এখন আমরা দেখতে চাই যে, এর বিপরীত কোন হাদীস আছে কিনা।

كتاب البيوع و الصرف
5517 - حَدَّثَنَا أَبُو بَكْرَةَ بَكَّارُ بْنُ قُتَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ شَاذَّانِ , قَالَا: ثنا هِلَالُ بْنُ يَحْيَى بْنُ مُسْلِمٍ , قَالَ: ثنا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ , عَنْ رَبَاحِ بْنِ أَبِي مَعْرُوفٍ الْمَكِّيِّ , عَنِ ابْنِ أَبِي مُلَيْكَةَ , عَنْ عَلْقَمَةَ بْنِ وَقَّاصٍ اللَّيْثِيِّ قَالَ: " اشْتَرَى طَلْحَةُ بْنُ عُبَيْدِ اللهِ مِنْ عُثْمَانَ بْنِ عَفَّانَ مَالًا , فَقِيلَ لِعُثْمَانَ: إِنَّكَ قَدْ غُبِنْتَ وَكَانَ الْمَالُ بِالْكُوفَةِ وَهُوَ مَالُ آلِ طَلْحَةَ الْآنَ بِهَا. فَقَالَ عُثْمَانُ: لِيَ الْخِيَارُ , لِأَنِّي بِعْتُ مَا لَمْ أَرَ. فَقَالَ طَلْحَةُ: إِلَيَّ الْخِيَارُ , لِأَنِّي اشْتَرَيْتُ مَا لَمْ أَرَ. فَحَكَّمَا بَيْنَهُمَا جُبَيْرَ بْنَ مُطْعِمٍ , فَقَضَى أَنَّ الْخِيَارَ لِطَلْحَةَ , وَلَا خِيَارَ لِعُثْمَانَ " وَالْآثَارُ فِي ذَلِكَ قَدْ جَاءَتْ مُتَوَاتِرَةً , وَإِنْ كَانَ أَكْثَرُهَا مُنْقَطِعًا , فَإِنَّهُ مُنْقَطِعٌ , لَمْ يُضَادَّهُ مُتَّصِلٌ. وَفِي هَذَا أَيْضًا حُجَّةٌ أُخْرَى , وَهِيَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جَعَلَ فِي حَدِيثِ أَبِي هُرَيْرَةَ لِلْمُتَلَقَّى الْبَائِعِ الْخِيَارَ , فِيمَا بَاعَ إِذَا دَخَلَ الْأَسْوَاقَ , وَعَلِمَ بِالْأَسْعَارِ. فَأَرَدْنَا أَنَّ نَنْظُرَ , هَلْ ضَادَّ ذَلِكَ شَيْءٌ أَمْ لَا؟ فَاعْتَبَرْنَا ذَلِكَ
হাদীসের তাখরীজ (সূত্র):
* মুহাম্মদ ইবন শায়বান, আবূ বকর আল-মিসরী, হানাফূ মুকাহা-ই কিরামের অন্যতম ঢকীহ ছিলেন। তিনি ক্বাযী বাককার এর নায়েব এবং মিসরের খলীফা ছিলেন।
** হিলাল ইবন ইয়্যাহইয়া ইবন মুসলিম আর রায় বিসরী ইমাম আবূ ইউসুফ (রা)- এর একজন শিষ্য। তিনি ইমাম যুফঅর ইবন হুযাইল (রা)-এরও তিলমীয। পূর্বসুরী উলামা-ই কিরামের একটি জামাত তাঁর প্রশংসা করেছেন। তার বিপুল জ্ঞানভান্ডার ও গভীর فقاهت এর কারণে তাঁকে الرأي (রায়) উপাধী প্রদান করা হয়েছে।