শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৫০৪
আন্তর্জাতিক নং: ৫৫০৫
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
৩. আমদানি মাল ধরা
৫৫০৪-০৫। মুহাম্মাদ ইবনে আমর ইবনে ইউনুস বলেন, আব্দুল্লাহ্ ইবনে নুমাইর ..... হযরত ইবনে উমার (রাযিঃ) হতে বর্ণনা করেন। তিনি বলেন, বাজারে আসার আগেই আগে বেড়ে পণ্য ধরে ফেলতে রাসূলুল্লাহ (ﷺ) নিষেধ করেছেন।*

৫০৮৯. ফাহাদ বলেন, ..... ইবনে নুমাইর নিজস্ব সনদে অনুরূপ বর্ণনা করেছেন।*
كتاب البيوع و الصرف
5504 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَمْرِو بْنِ يُونُسَ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ نُمَيْرٍ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عُمَرَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ، قَالَ: نَهَى رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُتَلَقَّى السِّلَعُ حَتَّى تَدْخُلَ الْأَسْوَاقَ

5505 - حَدَّثَنَا فَهْدٌ، قَالَ: أَخْبَرَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، قَالَ: ثنا ابْنُ نُمَيْرٍ، فَذَكَرَ بِإِسْنَادِهِ مِثْلَهُ

হাদীসের তাখরীজ (সূত্র):

*মালেক ও অন্যান্যের সূত্রে ইমাম বুখারী (রহঃ) হাদীসটি নাফে'র মাধ্যমে হযরত ইবনে উমর (রাঃ) হতে বর্ণনা করেছেন।

*হাদীসটি ইমাম মুসলিম (রহঃ) তার সহীহ গ্রন্থে বর্ণনা করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান