শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১৩. যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়

হাদীস নং: ৫৪৯৫
যাবতীয় ক্রয়-বিক্রয়র অধ্যায়
১. পরস্পরে অতিরিক্ত লেন-দেন করে গমের বিনিময়ে যব বিক্রয় প্রসঙ্গ
৫৪৯৫-৯৬। সুলায়মান ইব্‌ন শুআইব ...... হযরত উবাদা ইবন ছামিত (রাযিঃ) হতে বর্ণনা করেন । তিনি বলেন, নবী (ﷺ) সোনাকে সোনার বিনিময়ে সমান সমান ওজন ছাড়া ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন, মুদ্রা অমুদ্রা সর্ব প্রকার সোনাকে এবং রূপাকে রূপার বিনিময়ে সমান পরিমাণ ছাড়া ক্রয়-বিক্রয় করতে নিষেধ করেছেন মুদ্রা অমুদ্রা সম্পর্কে এবং তিনি যবের বিনিময়ে যব, খেজুরের বিনিময়ে খেজুর এবং লবণের বিনিময়ে লবণ সমপরিমাণ মেপে ক্রয়-বিক্রয় করার কথা উল্লেখ করেছেন। অতঃপর যে ব্যক্তি অতিরিক্ত দিল, কিংবা অতিরিক্ত নিল সে সুদী কারবার করল। অবশ্য গমের বিনিময়ে অতিরিক্ত যব দিয়ে নগদ ক্রয়-বিক্রয়ে কোন অসুবিধা নেই ।

সুলায়মান ইবনে শু'আইব ..... হযরত উবাদা ইবন ছামিত (রাযিঃ) হতে বর্ণনা করেন, তিনি নবী (ﷺ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।*
كتاب البيوع و الصرف
5495 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثنا الْخَصِيبُ، قَالَ: ثنا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي الْخَلِيلِ، عَنْ مُسْلِمٍ الْمَكِّيِّ، عَنْ أَبِي الْأَشْعَثِ الصَّنْعَانِيِّ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَهَى عَنْ أَنْ يُبَاعَ الذَّهَبُ بِالذَّهَبِ , تِبْرُهُ وَعَيْنُهُ , [ص:5] إِلَّا وَزْنًا بِوَزْنٍ , وَالْفِضَّةُ بِالْفِضَّةِ , تِبْرُهَا وَعَيْنُهَا , إِلَّا مَثَلًا بِمِثْلٍ , وَذَكَرَ الشَّعِيرَ بِالشَّعِيرِ , وَالتَّمْرَ بِالتَّمْرِ , وَالْمِلْحَ بِالْمِلْحِ كَيْلًا بِكَيْلٍ , فَمَنْ زَادَ , أَوِ ازْدَادَ , فَقَدْ أَرْبَى. وَلَا بَأْسَ بِبَيْعِ الشَّعِيرِ بِالْبُرِّ , يَدًا بِيَدٍ , وَالشَّعِيرُ أَكْثَرُهُمَا

5496 - حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ شُعَيْبٍ، قَالَ: ثنا الْخَصِيبُ، قَالَ: ثنا هَمَّامٌ، عَنْ قَتَادَةَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي الْأَشْعَثِ، عَنْ عُبَادَةَ بْنِ الصَّامِتِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ

হাদীসের তাখরীজ (সূত্র):

*হাদীসটি ইমাম তিরমিযী বর্ণনা করেছেন।
tahqiqতাহকীক:তাহকীক চলমান