শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১২. জিহাদের বিধানাবলী সম্পর্কিত

হাদীস নং: ৫২৭২
জিহাদের বিধানাবলী সম্পর্কিত
১৩. কোন অমুসলিম মহিলা দারুল হারবে ইসলাম গ্রহণের পর দারুল ইসলামে চলে আসা অতঃপর তার স্বামী মুসলমান হয়ে আসা প্রসঙ্গ
৫২৭২। ইব্‌ন আবী দাউদ (রাহঃ).... আবু বকর ইব্‌ন আব্দুর রহমান (রাহঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, নবী (ﷺ) উম্মু হাকীম বিনত হারিস ইবন হিশামকে কয়েক মাস অথবা প্রায় এক বছর পরে ইকরামা ইব্‌ন আবু জাহল (রাহঃ)-এর কাছে ফিরিয়ে দিয়েছিলেন।

আবু জা'ফর তাহাবী (রাহঃ) বলেন : একদল আলিম এই মত গ্রহণ করেছেন যে, যখন কোন মহিলা দারুল হারবে ইসলাম গ্রহণ করে এবং মুসলমান অবস্থায় আমাদের কাছে আসে অতঃপর তার স্বামী আসে এবং সে তাকে ইদ্দত অবস্থায় পায়, তবে উক্ত অবস্থায় সে তার স্ত্রী হিসাবে বিবেচিত হবে। আর যদি উদ্দতের ভিতরে পর্যন্ত না পায়, তাহলে তার সাথে তার কোন সম্পর্ক নেই। তাঁরা এ বিষয়ে উল্লেখিত হাদীস দ্বারা প্রমাণ পেশ করেন।

পক্ষান্তরে অপরাপর আলিমগণ এ বিষয়ে তাদের বিরোধিতা করে বলেছেন যে, দুইও অবস্থায় তার ঐ মহিলার সাথে কোন সম্পর্ক থাকবেনা। তাদের মতে দারুল হারব থেকে তার বেরিয়ে আসার কারণে ইসমত বা পবিত্রতা বিনষ্ট হয়ে গিয়েছে, যা তার ও তার স্বামীর মাঝে বিদ্যমান ছিলো। আর ঐ মহিলা (স্ত্রী) তার থেকে পৃথক হয়ে যাবে।

এ বিষয়ে তারা নিম্নোক্ত রিওয়ায়াত দ্বারা প্রমাণ পেশ করেছেন :
كتاب السير
5272 - حَدَّثَنَا ابْنُ أَبِي دَاوُدَ , قَالَ: ثنا الْوَهْبِيُّ , قَالَ: ثنا ابْنُ إِسْحَاقَ , عَنِ الزُّهْرِيِّ , عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ , قَالَ: «رَدَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى عِكْرِمَةَ بْنِ أَبِي جَهْلٍ , أُمَّ حَكِيمٍ بِنْتَ الْحَارِثِ بْنِ هِشَامٍ بَعْدَ أَشْهُرٍ , أَوْ قَرِيبٍ مِنْ سَنَةٍ» قَالَ أَبُو جَعْفَرَ: فَذَهَبَ قَوْمٌ إِلَى أَنَّ الْمَرْأَةَ إِذَا أَسْلَمَتْ فِي دَارِ الْحَرْبِ , وَجَاءَتْنَا مُسْلِمَةً , ثُمَّ جَاءَ زَوْجُهَا بَعْدَ ذَلِكَ فَأَدْرَكَهَا وَهِيَ فِي الْعِدَّةِ , فَهِيَ امْرَأَتُهُ عَلَى حَالِهَا , وَإِنْ لَمْ يُدْرِكْهَا حَتَّى تَخْرُجَ مِنَ الْعِدَّةِ , فَلَا سَبِيلَ لَهُ عَلَيْهَا , وَاحْتَجُّوا فِي ذَلِكَ بِهَذَا الْحَدِيثِ , وَخَالَفَهُمْ فِي ذَلِكَ آخَرُونَ , فَقَالُوا: لَا سَبِيلَ لَهُ عَلَيْهَا فِي الْوَجْهَيْنِ جَمِيعًا , وَخُرُوجُهَا عِنْدَهُمْ مِنْ دَارِ الْحَرْبِ , يَقْطَعُ الْعِصْمَةَ الَّتِي كَانَتْ بَيْنَهَا وَبَيْنَ زَوْجِهَا , وَيُبِينُهَا مِنْهُ , وَاحْتَجُّوا فِي ذَلِكَ , بِمَا
tahqiqতাহকীক:তাহকীক চলমান