শরহু মাআ’নিল আছার- ইমাম ত্বহাবী রহঃ

১২. জিহাদের বিধানাবলী সম্পর্কিত

হাদীস নং: ৫২৬৮
জিহাদের বিধানাবলী সম্পর্কিত
১২. যে দারুল হারবে ইসলাম গ্রহণ করল এবং তার চারজনের অধিক স্ত্রী ছিলো
৫২৬৮। রবী’ আল-জীযী (রাহঃ).... যাহ্হাক ইবন ফায়রূয দায়লামী (রাহঃ) তৎ পিতা ফায়রূয দায়লামী (রাযিঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি যখন ইসলাম গ্রহণ করি তখন আমার অধীনে দুই বোন ছিলো, অনন্তর আমি রাসূলুল্লাহ্ (ﷺ) -এর দরবারে উপস্থিত হলাম। তিনি বললেন, তাদের একজনকে তালাক দিয়ে দাও।
كتاب السير
5268 - حَدَّثَنَا رَبِيعٌ الْجِيزِيُّ , قَالَ: ثنا أَبُو الْأَسْوَدِ , وَحَسَّانُ بْنُ غَالِبٍ , قَالَا: ثنا ابْنُ لَهِيعَةَ , عَنْ أَبِي وَهْبٍ الْجَيَشَانِيِّ , عَنِ الضَّحَّاكِ بْنِ فَيْرُوزَ الدَّيْلَمِيِّ , عَنْ أَبِيهِ قَالَ: أَسْلَمْتُ وَعِنْدِي أُخْتَانِ , فَأَتَيْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: «طَلِّقْ إِحْدَاهُمَا»
tahqiqতাহকীক:তাহকীক চলমান